somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় থাকেন কারা?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্লগে দেখছি রানুবিদ্যা ফোকাসে আসছে মহাজাগতিকের কল্যাণে ; এসব কি পাখি কাঠঠোকরার ঠোকর বিদ্যার ন্যায় কিছু? উনারা কিছু লিখলো সবাই যার যেমন অস্ত্র আছে তা নিয়ে ঝাপিয়ে পড়লো মুক্তিযুদ্ধের মত,উপর থেকে দেখার মত দৃশ্য ।ব্লগের অনেকেই কপিরাইটিং সেশন শেষ করলো, ঢাকার কপিরাইট অফিসে কেউ চাকুরী করেছে নাকি।চাকুরী এখন সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা ভার্সিটিরও দরকার হয় না, সূর্য্যকে অবসরে পাঠান সন্ধ্যায় দেখবেন উনারা নিজ নিজ রাজ্যে চুরি,ছিনতাই,ডাকাতী করে অট্রহাসি দিচ্ছে।জাহাঙ্গীরনগর ভার্সিটির এম্বুল্যান্সে মাদক খেলা করে,হেরে গিয়ে প্রাণ দিতে হয় কাউকে।ঢাকা নামক ভাগাড় শহরে শহীদ মিনারে শুধু মলমুত্র ত্যাগ করা বাকি রেখেছে মানুষ জুলভার্নে এটা নিয়ে আক্ষেপ করেছে দেখলাম ,এ শহরে মানুষ বেঁচে আছে, নাকি আয়ু কমাচ্ছে তা বের করা কঠিন।

তুর্কি সিরিয়া মিলিয়ে ৫০ হাজার মারা গিয়েছে, মানুষের ইমোশনের একটা লেভেল ঐখানে বিরাজ করছে। মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ছে, তুর্কি কেঁপে উঠার পরপরই ঢাকার বিদ্বানরা নড়েচড়ে বসেছে, ভূমিকম্পে আমাদের হেন হলে তেন হবে, টেকটোনিক প্লেট হ্যালো বলছে ;অবকাঠামো উঠছে চিপায় চাপায়, কারও কোনো বিকার নেই।কিছুদিন আগে রাস্তা দিয়ে দিন হেটে যাবার সময় চোখে পড়লো ফায়ার সার্ভিসের ট্রেনিং,মানুষ দাড়িয়ে ট্রেনিং দেখছে, মজা পাচ্ছে। অন্যদিকে ঢাকার কোথাও কেমিক্যাল গোডাউনে উত্তাপ বাড়ছে,ট্রেনিং যারা করছে বা করাচ্ছে উনারা জানছে না যে, আমার গাড়ি ঐ গলিতে ঢুকবে না, পানি এতদূর যাবে না।

কিছুদিন আগে এক আত্নীয় সরকারী চাকুরী পেয়েছে ২০ তম গ্রেডে, উনার আচরণে আমূল পরিবর্তন দেখা গিয়েছে যা হয়তো বিপ্লবেও সম্ভব হতো না।উনি উনার পরিচিত সবাইকে একই প্যান্ডেলে এনে বলতে চেয়েছে ' আমি সরকারী চাকুরীজীবি, আমাকে সমীহ করবে। এবং আমি চাই তোমরাও সরকারী চাকুরী পাও। ঢাকার পাবলিক ট্রান্সপোর্টে বহু জ্ঞান সাধকের দেখা মেলে, ঐ দিন দেখলাম একজন পেছনে বসে দুই/চারটি কথা বললো জোরে জোরে, হেলপারকে কথা শোনালো, তারপর দেখা গেলো উনার দল বড় হয়েছে 'উনি একটু পর পর বলতে লাগলেন 'এই যে দেখেন অনাচার,এই পাপাচার,কিয়ামতের প্রস্তুতি নেন। চমৎকার কমউনিকেশন স্কিল।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪

আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার করব, এজন্য... ...বাকিটুকু পড়ুন

×