somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলুষিত সত্তার আচরণ!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







ভাবনার দেয়ালের অন্ধকারময় জায়গায় কেউ এসে আকাবুকি করলেই আমি জীবিত হয়ে উঠি, বোকা বাক্সের ক্যারেক্টার প্লে করার জন্য।দেয়ালে যদি লেখা হয় ড্রাগ এডিক্টের সাথে নক্ষত্রের মায়া জড়ানো সত্তার অপরাধবোধ অভিনয়ে ফুটে তুলতে ; আমি হৃদয়ে নিংড়ে নিংড়ে কোথায় যেন হারিয়ে যাই। কাটাতারের অন্তঃমিলে পুরোনো অভ্যাস প্রতিনিয়ত বেওয়ারিশ লাশের ন্যায় আচরণ করে। প্রতিধব্নি আজকাল মৃতপ্রায় মনে হয় বলেই গভীর সমুদ্রের অতলে ডুবে থাকা হাহাকার ময় জীবনের অবসান রহস্যের আজন্ম গন্ধ ছড়িয়ে দেয়। আমি তো কখনো আমার নই,ছিলাম না।



অন্ধকার থেকে অন্ধকারময় জীবনের আলোর বিক্ষেপণে রঙধনু অনেকটা কেঁদে উঠে। ছদ্মবেশে মানুষের চামড়া গায়ে জড়িয়ে কোথায় গিয়ে ঠেকবে সবকিছু, জীবন জুড়ে থাকা পরাজয়, অপমানবোধের শেষ প্রাপ্তির দিগন্ত রেখায় অশরীরী আত্নারা প্রত্যাখ্যাত হয় কি?।মলিন সান্তনাসূচক বানী পর্যাপ্ত দুঃখবোধ সইতে না পেরে, আত্নহননের পথ বেঁছে নিবে হয়তো। আলোকবর্ষ দূরের নক্ষত্র জ্বলজ্বলে আলো প্রতিবাদী সত্তার প্রতিবিম্ব সৃষ্টি করে; আলো জ্বেলে রেখে বাঁচিয়ে রাখতে চায় কীটপতঙ্গ মানসিকতার আত্নাকে।



অপার্থিব চেতনা মগজে বিস্ফোরক হিসেবে কাজ করে,পঁচে যাওয়া দেহ সবাই দেখে, মগজের ও হৃদয়ের পঁচনের গন্ধ হয় না, কেউ পায় না। দূরে নক্ষত্রের সাথে পরকীয়া, তীব্র দহনের ব্যাথা অনেক দূর অবধি পৌছাতে পারে না। বোবার চিৎকার শুনতে না পেয়ে, বেদনার নীল দংশন রঙধনুর মত মাঝেমাঝে আবিষ্কৃত হয়।


আমার অনুভুতিতে পাপ ছিলো না,পূণ্যও ছিলো না ; অন্যায় আবদার মেনে নিয়ে, তিলে তিলে নিঃশেষ হয়েছি, আমার স্মৃতিতে তুমি অবচেতনের পতন ঘটাচ্ছো সবসময়; আমি বেঁচে আছি মৃত ছায়ার মত,মৃত্যুর দূতের অপেক্ষায়, অলৌকিকতার পরশ পাথরের দীর্ঘশ্বাসে।ছাই থেকে মিথের জন্ম, আমার বিশ্বাসের পূর্ণজন্মের ব্যর্থতা কুড়ে কুড়ে আসক্তির চূড়ান্ত পর্যায়ে হত্যা করেই ছাড়বে। আমি হারিয়ে যাবো মহাশূণ্যের কালো গহ্বরে, যেখানে হাতছানি দিয়ে ডাকছে পরিত্যক্ত আন্তঃনগর লাশঘর।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×