মানুষ কেন এমন হয়?
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় পাঠক আপনারা কি বলতে পারেন মানুষ এমন হয় কেন?
কিছু দিন আগে আমি আমার এক নিকটতম বন্ধুর সাথে একটি বিজনেস শুরু করি। শর্ত হচ্ছে আমার প্রডাক্ট সে বিক্রি করবে, যা বিক্রি হবে ৫০% দুজনে ভাগ করে নেব। তার কিছু দিন পর সে একটি প্রডাক্ট বিক্রি করে। কিন্তু বিক্রিত টাকা ১০০% -ই আমাকে দিয়ে দেয়। আমাকে বলে "দোস্ত যেহেতু তোর প্রডাক্ট প্রথম বিক্রি করলাম পুরাটাই তুই নে"। আমি বলি না। তা কেন হবে? যা বিক্রি হয়েছে আমরা দুজনে ভাগ করে নেব। কিন্তু সে কিছুতেই টাকা নিলোনা। এমনকি ক্যন্টিনে খাওয়ার পর বিলটি ও আমাকে দিতে দিলোনা। আমি সরল মনে সব মেনে নিলাম।
কিছু দিন পর জানতে পারি সে যে দামে বিক্রি করেছিলো তার অর্ধক দাম আমাকে বলেছে। শুধু আমার কাছে ভালো থাকার অভিনয় করেছে। আমি কিছুই বলতে পারলাম না।
এইতো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলে "কোনো কিছু দরকার হলে আমার দোকান থেকে নিস্। তুই বন্ধু মানুষ তোর কাছ থেকে তো আমার লাভ করার দরকার নেই"। তারপর আমি তার কাছ থেকে একটি ডিভাইস কিনেছিলাম। দাম দেওয়ার সময় দেখি সে মার্কেট প্রাইস্ থেকে ২০% টাকা বেশি নিলো।
বন্ধুত্বের জন্য আমি তাকেও কিছুই বলতে পারলাম না।
আমরা সবার সাথে না পারি, আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কি এসব অভিনয় ছেড়ে ভালো ব্যবহার করতে পারিনা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন