‘পরিকল্পিত খুনের মহড়া দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আমরা এ কোন সমাজে বাস করছি? আমি ফেরদৌস নামের এই যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি। তাঁর শরীর পুড়ে বিবর্ণ হয়েছে, চেনা যাচ্ছে না।’
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পেট্রলবোমা হামলায় নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিলের জানাজার পর এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রীর বড় ভাই চিকিত্সক আবদুল জলিল।
রাজারবাগ পুলিশ লাইন মসজিদে আজ বুধবার দুপুরে ফেরদৌস খলিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ অংশ নেন।
জানাজার পর ফেরদৌস খলিলের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঠানো হয়। ফেরদৌসের জন্ম ৭১ সালে। ১৯৯১ সালে তিনি পুলিশে যোগ দেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪২ বছর। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে। মাত্র দেড় মাস আগে তিনি ডিএমপিতে আসেন।
জানাজার পর আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বিকল করার পাঁয়তারা হিসেবে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা মনে করছে, এভাবে তারা পুলিশের মনোবল ভেঙে দেবে। কিন্তু এ ধরনের আক্রমণ কোনো মনোবল ভেঙে দিতে পারবে না। আমরা দেশের জন্য কাজ করে যাব।’http://bd.prothom-alo.com/bangladesh/article/107986/âà¦à¦®à¦°à¦¾_à¦_à¦à§à¦¨_সমাà¦à§_বাস_à¦à¦°à¦à¦¿â
যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি..................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।