somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষের যৌন ইচ্ছা কমিয়ে দেয় যে ৫ খাদ্যাভ্যাস!

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভাস বা যা খাওয়া হয় তার মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার সেক্স এর ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো।
টেস্টোস্টেরন নামে একধরনের হরমোনের মাত্রা কমে গেলে যৌন ইচ্ছা হ্রাস পায়। যেসব খাবারের কারণে এই হরমোনের মাত্রা কমে যায় সেসব খাবার খেলে পুরুষদের যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। যৌন আকাঙ্ক্ষা স্বাভাবিক রাখতে চাইলে যেসব খাদ্য আপনার এড়িয়ে চলা উচিৎ সেরকম কয়েকটি খাদ্যের কথা এখানে থাকছে।
১) সয়া
অতিরিক্ত সয়া খেলে পুরুষদের স্তনের আকার বেড়ে যায়। সয়া থেকে যেসব খাবার তৈরি হয়, যেমন সয়া মিল্ক বা সয়া সস এগুলি ব্যাপকভাবে টেস্টোস্টেরোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এরকম একটি তথ্য দিয়েছে ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন।গবেষকরা দেখেছেন যে, যারা দিনে ১২০ গ্রাম সয়া খায় তাদের শরীরে টেস্টোস্টেরোন কমে যায়। আর যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা খাদ্য তালিকা থেকে সয়া একদম বাদ দিয়ে দিন। সয়া শুক্রাণুর পরিমাণও কমিয়ে দেয়।
২) ক্র্যাকার্স
যেকোনো ধরনের রিফাইন কার্বোহাইড্রেট বা শর্করা যৌন মিলনের সময় পুরুষদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ক্র্যাকার্সে এই রিফাইন শর্করা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অতিরিক্ত রিফাইন শর্করা টেস্টোস্টেরোনের মাত্রাও কমিয়ে দেয়। তাছাড়া রিফাইন করা শর্করায় যে চিনি থাকে তা ওজন বাড়ায়। এই চিনিও টেস্টোস্টেরোনের মাত্রা কমিয়ে দেয়। বিপরীতে শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়।
৩) অতিরিক্ত অ্যালকোহল
অতিরিক্ত মদ খেলে তার পরিণাম সাংঘাতিক। যৌন জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে অতিরিক্ত অ্যালকোহল। ইরেক্টাইল সমস্যা সহ, ঠিকভাবে অর্গাজম না হওয়া এবং মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাতের যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত মদ পান করা। আর তাছাড়া অ্যালকোহল আর রিচ ফুড সবসময় আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে, ফলে আপনি সেক্সের ব্যাপারে আর উৎসাহ বোধ করেন না।
৪) রেড মিট বা লাল মাংস
যেসব খাবারে অতিরিক্ত হরমোন বা অ্যান্টিবায়োটিক আছে সেগুলি পরিহার করা উচিৎ। যেমন কিছু রেড মিটে প্রচুর হরমোন আছে। ফলে বেশি রেড মিট খেলে আপনার শরীরের প্রাকৃতিক হরমোনে ভারসাম্যহীনতা তৈরি হয়।
রেড মিট নিয়ন্ত্রিত মাত্রায় খেলে তা বরং উপকারেই লাগে। রেড মিট জিঙ্ক এবং প্রোটিনের অন্যতম উৎস। প্রোটিন এবং জিঙ্ক উভয়ই ফ্যাট কমায় এবং পেশী গঠন করে।
৫) অতিরিক্ত খাবার খাওয়া

অতিরিক্ত খাওয়া দাওয়া করলে খুব স্বাভাবিকভাবেই আপনার ওজন বেড়ে যাবে। আর ওজন বেড়ে গেলে যৌনতার ইচ্ছা কমে যায়। যেকোনো ধরনের খাবার অতিরিক্ত খাওয়াই যৌন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় শত্রু।খাওয়া দাওয়ার ওপরে মানুষের বয়স বাড়াটাও নির্ভর করে। যাদের ওজন বেশি, ৩৫ থেকে ৬০ বছরে তাদের বয়স দ্রুত বেড়ে যায়। শরীর সময়ের আগেই বৃদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে যারা অতিরিক্ত চাপে থাকেন, অনিয়মিত ও অনিয়ন্ত্রিত খাবার খান, ব্যায়াম করেন না তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি ঘটে।

একটি ভালো ডায়েট সমান সমান ভালো সেক্স। যার ডায়েট সিস্টেম যত উন্নত সে যৌনতায়ও ততটাই সুখী।কিছু নির্দিষ্ট খাদ্যের কারণে ঘাম, মূত্র, বীর্য নিঃসরণে সমস্যা তৈরি হয়। অ্যাসপারাগাস, রসুন ও কোনো কোনো মসলা যেগুলি গন্ধ তৈরি করে এমন খাদ্য ও দুগ্ধজাত সামগ্রী এসব নিঃসৃত পদার্থে অস্বস্তিকর গন্ধ ও স্বাদ নিয়ে আসে।আনারস, ভ্যানিলা ফ্লেভার দেওয়া খাদ্যদ্রব্য আবার নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি করে।

৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×