somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন পরবর্তী সরকার - একটাই দাবী (তত্ত্বাবধায়কের কথা বলছিনা)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে নির্বাচন পরবর্তী সরকার প্রধান হন দলীয় প্রধান। সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকা মার্কায় ভোট চাওয়াতে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা কি আওয়ামীলিগের সরকার না জনগণের সরকার। সরকার প্রধান দলীয় প্রধান থেকে যতটুকু না জনগণের জন্যে কাজ করেন, তার থেকে বেশী দলের জন্য কাজ করেন। বাংলাদেশে বর্তমানে কোন উপজেলায় যদি কেউ চেয়ারম্যান হতে চায় তবে তাকে দলীয় পদ ত্যাগ করতে হয় জনগণের চেয়ারম্যান হওয়ার জন্যে। সেক্ষেত্রে একটি সরকার প্রধানকে জনগণের সরকার হওয়ার শপথ নেওয়ার জন্য অবশ্যই দলীয় পদ ত্যাগ করা উচিত।

আমি যদিও বংগবন্ধুর আওয়ামীলিগের একজন সমর্থক, কিন্ত নৈতিকতার প্রশ্নে শেখ হাসিনার এই ভোট চাওয়াকে সমর্থন করতে পারছিনা। উন্নত দেশেই নয় শুধু, সম সাময়িক কালে ভারতেও সরকার প্রধান দলীয় প্রধান নন। এতে জনগণ উপকৃত হন। সরকার প্রধান কিছুটা হলেও দলীও মোহের বাহিরে কাজ করার সুযোগ পায়।

তাই বাংলাদেশে আগামী নির্বাচনে দল গুলোর কাছে একটাই দাবী, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন। একই ভাবে যারা মন্ত্রীর/প্রতি মন্ত্রী/উপমন্ত্রী/উপদেষ্টা বা সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন, তাদেরকে দল থেকে পদত্যাগ করতে হবে। আশা করি নির্বাচন কমিশণ সুশীল সমাজ বিষয়টি ভেবে দেখবেন।

এর মাধ্যমে অনেকগুলো উপকার পাওয়াযাবে, আমি শুধু ৪টি উল্লেখ করছিঃ
১) মন্ত্রী সভা দলীয় বিবেচনায় সিদ্ধান্ত না নিয়ে কিছুটা হলেও সকল মানুষের কল্যানে সিদ্ধান্ত নিবেন এবং সরকার পরিচালনা করবেন।

২) টেন্ডারবাজী, মাস্তানী, রাজনৈতিক সন্ত্রাস কমার সম্ভাবনা আছে।

৩) প্রশাসনের দলীয়করণের মাত্রা কমে কিছুটা হলেও সুশাষণ আসবে।

৪) পারিবারিক রাজতন্ত্র থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা।

আশা করছি সংশ্লিষ্টরা এ বিষয়টি ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×