somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষায় ভ্যাট - অসংগতিটা কোথায়?

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬ লক্ষ ছাত্রের টিউশন ফির উপর ৭.৫% ভ্যাট বসিয়ে সরকার বছরে প্রায় ৫৫০ কোটি টাকা আয় করবে - এত সহজে অর্ধ হাজার কোটি টাকা আয়? নীতি, নৈতিকতা, দায়িত্ববোধ, সাম্যতা, ন্যায়পরায়ণতার দৃষ্টিতে এটি অনুচিত এবং দেশের জন্য অকল্যাণকর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিৎ। আর, যে কোন বিক্ষোভ গুলি মেরে দমন করা স্বৈরাচারের চুড়ান্ত লক্ষন। তবে ভ্যাট বসানোর এ সিদ্ধান্ত এমনিতেই হয়নি। এর অন্যতম কারণ সামাজিক মনোভাব। সামাজিক ভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক মুনাফার অন্যতম মাধ্যম। এটি যতটুকু না শিক্ষার মানের জন্য ব্র‌ান্ডেড হয়েছে তার থেকে বেশী হয়েছে ভিত্তের প্রকাশ বা নিশ্চিত ব্যবসায়িক মুনাফের মাধ্যম হিসাবে। বাংলাদেশে শিক্ষায় ভ্যাট কিন্তু নতুন নয়।

ইংরেজী মাধ্যমের স্কুলে যখন ভ্যাট চালু হল, তখন তেমন কোন আলোচনাই হয়নি। কারণ স্কুলে ইংরেজী মাধ্যমে যারা পড়েন, তাদের প্রায় সবাই হয় উ্চ্ছভিত্ত না হয় উচ্ছমধ্যভিত্ত। ফলে তাদের তেমন কোন সমস্যা নেই ভ্যাট প্রদানে। এ ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক শিক্ষায় ভ্যাট ধার্য উচিৎ না অনুচিৎ সে প্রশ্নটিও আসেনি। এটাই আমাদের সামাজিক রাজনৈতিক সমস্যা -যতক্ষন পর্যন্ত নিজের গায়ের উপর না উঠে ততক্ষন পর্যন্ত আমরা নিশ্চুপ থাকি।

আমাদের উচ্ছশিক্ষা গ্রহনের অধম্য এবং অদুরদর্শী আগ্রহই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রসারের অন্যতম কারণ। এতে করে নিম্নমধ্যভিত্ত থেকে উচ্চভিত্ত সবাই এর অনুগামী। বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৭৫% ছাত্রই মধ্যভিত্ত বা নিম্নমধ্যভিত্ত থেকে উঠে আসা। সামাজিকভাবে, যেকোনভাবে বিবিএতে, কম্পিউটার সায়েন্সে, বা মেডিসিনে পড়া একধরনের সামাজিক ভিত্ত বা অহংবোধের প্রকাশ। আর এই সুযোগে রাজনৈতিক চত্রছায়ায় নুন্যতম অবকাঠামো বিহীন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এতে পড়াশুনার মান মধ্যম থেকে নিম্নমানের। পড়াশুনার মান থেকেও বড় সমস্যা হয়ে দাড়িয়েছে - ব্যবসায়িক লুটপাঠ। উদ্যোক্তারা একে একটি ব্যবসায়িক মাধ্যম হিসাবেই দেখছেন। তারা এর থেকে লুটপাঠও করছেন। সরকারও তাদের সহযোগী। সরকার এ লুটপাঠ বন্ধের উদ্যোগ না নিয়ে বরং এর থেকে কিছু পেতে চায়। আর তাই ৭.৫% ভ্যাট।

সরকারের উচিৎ ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা বা পরিচালনা পর্ষদ কর্তৃক যে লুটপাট হয় তা বন্ধে বাস্তব সম্মত ব্যবস্হা নেয়া। সরকার তা না করে লুটপাটের সহযোগী হলেন। মহান অর্থমন্ত্রীর ভাষায় 'প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির মাধ্যমে অনেক আয় হয়, তার থেকে একটু ভ্যাট নিলে সমস্যা কি?' - মাল সাহেব ভুল করলেন এখানে, আয় হলে আপনি আয়কর নিবেন, ভ্যাট কেন। সরকার অলরেডি আয়কর নিচ্ছে গত কয়েক বছর ধরে। কিন্ত ট্রাস্ট আইনে প্রতিষ্ঠিত বলে, এতে সরকারের লোভের জিহবা কিছুটা সীমিত।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×