somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার দম্ভের আড়ালে কি এভাবেই নারী শিশু নির্যাতিত হতে থাকবে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটি খুব বেশী পত্রিকায় আসেনি। বন্ধ হয়ে যাওয়া আমারদেশের অনলাইন ভারসনে আজ ঢু মারলাম। এটি পড়ে মনটি খুবই ভারাক্রান্ত হয়ে গেল। খবরটি পাঠিয়েছে আমারদেশের লক্ষিপুরের সংবাদদাতা। হয়ত গরীব শ্রেনীর বলে এরা অরক্ষিত, এরা পুলিশের কাছে গিয়েও বিচার পায়না। এরা যৌন নির্যাতন, ধর্ষণের শিকার। এ মেয়েটিকে নিজের ছোট বোন বা মেয়ের জায়গায় ভাবুন, তাতেও যদি আমাদের মনুষত্ব্য কিছুটা জাগ্রত হয়। আমাদের দেশের এই শ্রেনীর শিশুরা শতকরা কতভাগ যৌন নির্যাতনের শিকার হয় এর কোন পরিসংখ্যান না থাকলেও বলা যায় সঠিক গবেষণা হলে এ হার আশংকা জনকই হওয়ার কথা। সভ্য মানুষদের উচিৎ এ ধরনের খবরে জেগে উঠা, সামাজিক আন্দোলন গড়ে তোলা। খবরটি নীচে পড়ুনঃ

কাজের মেয়েকে বাসায় আটকিয়ে রেখে ধর্ষন করার অভিযোগ উঠেছে ল²ীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ জালালের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে পুলিশ সুপারের নিকট মেয়ের বাবা একটি অভিযোগ দাখিল করেছেন। নির্যাতিত কিশোরীর বাবাসহ আতœীয়স্বজনরা জানায়, দারিদ্রতার কারনে চরবংশীর কাচিয়া গ্রামের মা হারা ওই কিশোরীকে একই গ্রামের যুবলীগ নেতা গত ১১দিন আগে ঢাকায় কাজের মেয়ে হিসেবে বাসায় নিয়ে যায়। বাসায় নেয়ার সময় লঞ্চে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষন করে। স্ত্রী চাকুরী করার সুবাধে বেশিরভাগ সময় বাসায় থাকত শাহজালাল। এ সুযোগে মেয়েকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে গত ১০দিন বাসায় আটক রেখে ধর্ষন করা হয়। স্ত্রীকে বিষয়টি জানানোর কথা বললে তাকে মেরে ফেলার হুমকি-ধুমকি দেয়া হয়। বাসায় অসুস্থ্য হয়ে পড়লে শনিবার রাতে মেয়েকে ঢাকা থেকে শাহ জালাল ল²ীপুরের রায়পুরের হাজিমারা এলাকায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করতে রায়পুর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো ঢাকা মামলা করার পরামর্শ দেয়া হয়। এরপর সদর হাসপাতালে নেয়া হলেও পুলিশের অনুমতি ছাড়া ভর্তি করা যাবেনা বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষী শাহ জালালকে গ্রেপ্তারের দাবী জানান তিনি। এ দিকে নির্যাতিত কিশোরী জানান, জোরপূর্বকভাবে শাহ জালাল আমাকে একাধিকবার ধর্ষন করেছে। কিছু বললে আমাকে মারধর করা হত। কাউকে কিছু বললে নদীতে টুকরো করে ফেলে দেয়া হবে বলে হুমকি দিত। এ ব্যাপারে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, বিষয়টি নিয়ে রায়পুর থানার ওসির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, ধর্ষনের ঘটনায় পুলিশের অনুমতি ছাড়া হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা যায় না। এ কারনে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। থানায় পাঠানো হয়েছে। রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কামরুল হাসান রাসেল জানান, শাহ জালাল রাহুল চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক। ৮নং চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শাহ জালাল ওরফে রাহুল ধর্ষনের ঘটনায় অস্বীকার করে জানান, ওই কিশোরীকে কাজের জন্য বাসায় নেয়া হয়েছে। রাজনীতি করার কারনে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×