somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতের রায়ে কি সমাধান আসবে? কি হতে পারে বর্তমান অবস্থায়:

২১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা সংস্কার নিয়ে আজকের অগ্নিগর্ভ বাংলাদেশ মূলত সরকারের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের ফল। গত কয়েকদিনে ২০০ এর অধিক মানুষকে হত্যার জন্যে সরকারই দায়ী। বর্তমান অবস্থায় সরকারের জন্যে সহজ কোন পথ নেই। আগামী কয়েকদিনে কি হতে পারে, তা নিচে আলোচনার চেষ্টা করেছি।
সরকারের ভুল সিদ্ধান্ত সমুহ:
১) এই আন্দোলনকে শুরু থেকে গুরুত্ব না দেয়া
২) আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করা।
৩) রাজনৈতিক আন্দোলন দমানোর মত শক্তি ছাত্র আন্দোলন দমাতে ব্যবহার করা।
৪) সরকার প্রধান এবং মন্ত্রীদের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনকে উপহাস করা।
৫) পুরোদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া এবং তথ্য প্রবাহে নিয়ন্ত্রণ আরোপ করা।
৫) কারফিউ জারী করা, সেনাবাহিনী নামানো, এবং নির্বিচারে মানুষ হত্যা করা।

এখন কি হতে পারে:
১) আজকের আদালতের শুনানি সমস্যার সমাধান করবে না।
২) চলমান কারফিউ যদি পর্যায় ক্রমিকভাবে আগামী তিন দিনের মধ্যে শিতিল করা না হয়, তাহলে বর্তমান অবস্থা আরও জটিল হবে। এবং মানুষ আরও বেশী আকারে কারফিউ ভংগ করবে, এবং এটি অকার্যকর হবে।
৩) সরকার তার শেষ অস্র ব্যবহার করে ফেলেছে। বর্তমান সংকট যদি আগামী একসপ্তাহের মধ্যে সমাধান না হয়, তাহলে এটি সরকারকে আরও দূর্বল করবে।
৪) বর্তমান সংকট সরকারের লেজিটিম্যাচির সংকটকে সামনে নিয়ে এসেছে।
৫) চলমান সংকট আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে বা দৃশ্যমান উন্নতি না হলে, এটি সরকারের পতনের কারণ হতে পারে। তবে তা অনেকটাই নির্ভর করবে বিএনপি তথা বিরোধী দলের রাজনৈতিক পদক্ষেপের উপর। সরকার গত তিন দিন দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বিএনপি তথা বিরোধী দল এখন পর্যন্ত সমন্বিত ভাবে বিশ্বের কাছে দেশের প্রতিদিনের তথ্য হাজির করতে পারছেনা।অবস্থাদৃষ্টে আমার মনে হয়েছে, বিএনপিও অবস্থার গুরুত্ব বুঝতে পারেনি। সরকার এ যাত্রায় টিকে যেতে পারে, যদি বিএনপি সঠিক এবং সমন্বিত রাজনৈতিক ব্যবস্থা গ্রহন করতে ব্যর্থ হয়। মনে রাখতে হবে, সমস্যাটা এখন কোটা সংস্কারে সিমাবদ্ধ নেই।




সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×