হে অভাগিনী,হে বোকা রমণী
তোরে এত ভালবাসি
আজো বুঝলিনি,
এ পরান মোর তোর লাগি কত কাঁদে,
দিবালোকে অথবা সমাপনী রাতে,
সদা গোপনে,ভেজা নয়নে,
তোরে ভেবে যাই আনমনা মনে !
ওরে পাগলী মেয়ে,তোর পানে চেয়ে
বসে থাকি রোজ, কপাট খুলে !
হওয়া ঝিলমিলে পড়ন্ত বিকেলে
দাড়িয়ে থাকি হাত বাড়িয়ে ,
এ যতন মোর বেদনাতো নয়
প্রতিটা সময় ভালোবাসাময় !
হে অবুঝিনী,হে দুর্ভাগীনি
মোর ভালবাসা আজো বুঝলিনি,
এক জনমে তোর পাশে বসে
নয়নে নয়ন রাখার সুযোগ দিলিনি !
কোনো বরষায় ভেজা দুপুরে
তোর হাতে হাত রাখা হয়নি,
ওহে স্বপ্নবিলাসিনী,আয় এক করে নিই
তোর আর মোর আলাদা জনম,
ভুল করে সব, আয় ভুলে যাই
যত অভিমান , যত পিছুটান !
চলনা আবার,হাতে হাত রেখে
স্বপ্ন সাজাই, নব ভালবাসার গল্প বানাই ;
(অবুঝ অভিমান/ শামীম মোহাম্মদ মাসুদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




