আমার ক্লান্ত বিকেলগুলো মুখ লুকিয়ে
তোমাকে দেখে !
রাতের অবসর মুগ্ধ হয়ে
তোমাকে দেখে !
ভোরের স্নিগ্ধ মনন শান্ত চোখে
তোমাকে দেখে !
আমার হাতের আঙুল বিনম্র ছোয়ায়
তোমাকে দেখে !
আমার জিবচাটা ঠোট আলতো পরশে
তোমাকে দেখে !
আমার লাল হয়ে যাওয়া চোখ কামনার বশে
তোমাকে দেখে !
আমার লাল নীল ছড়ানো স্বপ্নগুলো
তোমাকে দেখে !
আমার প্রেমের ভাবনাগুলো
তোমাকে দেখে !
আমার একশ এক জনমের ভালোবাসা
তোমাকে দেখে !
তুমি কি বুঝোনা ?
বিধাতা আমার অস্তিত্ব দিয়েছেন কেবল
তোমাকে দেখতে !
আমি বারংবার মুগ্ধ হয়ে যাই
তোমাকে দেখে !
(তোমাকে দেখি/শামীম মোহাম্মদ মাসুদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




