আমি মরতে জানিনা,আমি ঠকতে জানিনা
আমি কান্না কখনো ঢাকতে জানিনা .....
আমি তোমাকে ছাড়া থাকতে পারিনা !
আমি স্বপ্ন দেখি একা !আমি সবার থেকে বোকা!
আমি হয়তো বেহিসাবি,কিছুটা আত্মভোলা,
আমি ঘরের কোণে বসে আকাশ দেখিনা .....
আমি তোমাকে না দেখে থাকতে পারিনা !!
আমি বইয়ের ভাঁজে দেখি, তোমার মুখের ছবি,
আমি রাতের শেষে খুজি, পাশে এলেই তুমি বুঝি,
আমি ভালবাসা কি জানিনা, আবার
আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারিনা !!
(তোমার ভিতরে আমি/শামীম মোহাম্মদ মাসুদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




