somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাক্তিগত ডায়রি থেকে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাসায় প্রথম যে টেলিভিশন কেনা হয় তা ছিলো নিপ্পন কোম্পানির সাদাকালো ১৪" টিভি। ফেনীর ট্রাংক রোডের রেইনবো ইলেক্ট্রনিক্স থেকে আব্বু যেদিন টিভিটি বাসায় আনেন সেদিন আমাদের তিন ভাই বোনের আনন্দের সীমা ছিলোনা। কিন্তু মধ্যবিত্ত সরকারী চাকুরিজীবি বাবার পক্ষে সেই সময় টিভি কেনা এত সহজ ছিলোনা। আমাদের ছোট্ট গ্রামটিতে সেই সময় টিভি ছিলো হাতেগোনা কয়েক পরিবারে। আমরা তিন ভাই বোন তখন বড় হচ্ছিলাম। বাইরে যাওয়া শিখেছি। আড্ডা দেয়া, ঘোরাঘুরি , টিভি দেখা। তবে শুক্রবার বাংলা সিনেমা দেখার একটা ট্রেন্ড সেসময় ছিলো। যার কারনে যেসব ঘরে টিভি ছিলো সেখানে যাওয়া শুরু করেছিলাম। মাঝেমধ্যে ঘরের পাশের দোকানেও যাওয়া হতো। সেসময় শুক্রবার ছিলো একটা ঈদ। কঠিন আনন্দ আর নিখাদ স্বাধীনতা থাকতো এই দিনে। আমরা শুক্রবার বিকেলে উড়তাম। যেমনটা একটা পাখি উড়ে, এ ঘরে ও ঘরে করে সিনেমা দেখতাম।

একদিন বাবার কাছে বায়না ধরলাম টিভির জন্য। আমাদেরও একটি টিভি কেনা চাই। আমরা এখন বড় হচ্ছি মানুষের বাড়ি গিয়ে সিনেমা দেখতে আর ভালো লাগেনা। তবে তখন অল্প স্বল্প বুঝতেও পারতাম এই দাবি এত সহজে আদায়ের নয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বড় হতে হতে পারিবারিক হিসাব নিকাশ আর সংগ্রাম শিখে যায়। যা বাবা মায়ের জন্য বিব্রতকর হয়। আব্বু আম্মু নেমে গেলেন টিভি কেনার হিসাব নিকাশে। আমাদের সেদিকে কোন খেয়াল নেই। আমরা উড়েই যাচ্ছিলাম। এ বাড়ি ও বাড়ি করে টিভি দেখার মাত্রাটা বাড়ছিলোই...

একদিন আম্মুর কাছে খবর পেলাম আমাদেরও টিভি কেনা হবে। মধ্যবিত্ত পরিবারের মায়েরা হলো সুইস ব্যাংক। আর বাবারা শুন্য কোটা।এসব মায়েরা কয়েক মাস পরপর কিভাবে কিভাবে যেন হাত খরচের টাকা বাঁচিয়ে ভালো টাকা জমিয়ে ফেলেন। এজন্য দেখা যায় পরিবারের সকল সম্পদে মায়ের অবদান থাকে বেশি । এখানেও ব্যাতিক্রম নয়। আম্মু তার জমানো টাকা আব্বুকে দিয়ে বলেছেন, বাকি টাকা ম্যানেজ করে যাতে আগামী সপ্তাহেই টিভি কেনা হয়। আমাদের অত্যাচার আর ওনার ভালো লাগছে না।

আমাদের তিন ভাইবোনদের যেন এই একটি সপ্তাহ কাটছিলোই না। ছোট আমরা সে সপ্তাহে যাকেই সামনে পেয়েছি তাকেই এই সংবাদ দিয়েছি যে আমাদের আগামী সপ্তাহে টিভি কেনা হবে।

অবশেষে সেই শুক্রবার এলো যেদিন আমরা আমাদের টিভিতে বিকালে সিনেমা দেখেছিলাম। ঘরের পিছনে লম্বা বাঁশের ডগায় আটকানো এন্টিনা নেড়েচেড়ে বিটিভি ক্লিয়ার করা হলো। আমাদের ঘরেও তখন অন্য অনেক ছেলেমেয়ে এসেছে। সবাই অপেক্ষা করছে। টিভি উপস্থাপিকা ঘোষনা করলেন এখনি শুরু হবে আজকের বাংলা সিনেমা। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কারো কোন দেখতে অসুবিধা হচ্ছে কিনা। দরজার সামনে দাঁড়ানো আম্মুর চোখগুলা দেখে নিলাম। একজোড়া চোখ তখন সন্তানের জন্য কিছু করতে পারার পরম তৃপ্তিতে ছলছল করছিলো। আহ জীবন, আহ মধ্যবিত্ত জীবন।

(ব্যাক্তিগত ডায়রি থেকে/শামীম মোহাম্মদ মাসুদ)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×