somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসসালামু আলাইকুম

০১ লা জুন, ২০২৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে যে হোটেলে নাস্তা করি সেখানে একটা হোটেল বয় আমাকে প্রতিদিন খাবার এনে দেয়। অল্প বয়সী ছেলে, মুখে হালকা দাঁড়ি রেখেছে, মাথায় টুপি পরে। আজকে খেতে বসার পর ছেলেটা আমার সামনে এলে আমি প্রথমেই তাকে খুব সুন্দর করে সালাম দিলাম। দেখলাম ছেলেটা স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে সালামের জবাব দেয়ার সাহস না করে কিছুক্ষন ঝিম মেরে ছিলো। মনে হচ্ছিলো সে বিশ্বাস করতে পারছিলো না যে কেউ একজন তাকে সালাম দিয়েছে। ছেলেটার চোখেমুখে বিষ্ময়ের অনূভুতি, চোখ জলে ছলছল করছিলো।

একটু পরে ছেলেটা খাবার দিয়ে গেলো। অন্যদিনের চাইতে একটু আলাদা করে। ডালের মধ্যে নেহরির স্যুপ দিলো মিক্স করে, সালাদ একটু বাড়িয়ে দিলো, আলাদা পেয়াজ কুচি করে ধনিয়া পাতার একটা মিশ্রন ডালের উপর ছিটিয়ে দিলো। ঠান্ডা পানি এনে দিলো, কয়েকটা টিস্যু সামনের প্লেটে রেখে দিলো। সচরাচর প্রতিদিন কিন্তু সে এরকম করেনা।

আমি খাচ্ছিলাম, ছেলেটা এত ভিড়ের মধ্যেও আমার আশেপাশে ঘুরঘুর করছিলো। একটু পরে নিজে থেকেই ডালের বাটি নিয়ে আবার ডাল দিয়ে গেলো। অন্যদিন তাকে ডেকে অপেক্ষা করে বসে থাকতে হতো। আমি খেয়ে হাত ধুয়ে আসতেই হাতে দুইটা টিস্যু গুজে দিলো। বিল দেয়ার পর প্রতিদিন ওরে দশ টাকা টিপস দিতাম। আজকে যখন বের হওয়ার সময় দশ টাকা দিচ্ছিলাম, সে নিলো না। আমাকে বলে;
"স্যার, লাগবে না। আপনি যান। আসসালামু আলাইকুম।" সে এবার নিজেই আমারে সালাম দিলো।

আমি বেশ অবাকই হলাম। আমি কি করেছি, কিছুই করিনি। শুধু ছেলেটাকে সালাম দিয়েছি। এতেই এত কিছু! আমি সচরাচর সবাইকে সালাম দেয়ার চেষ্টা করি। গ্রামে, অফিসে, আত্মীয়দের যেখানেই সুযোগ পাই সালাম দেই। এটা আমার ভালো লাগে। সমস্যা হচ্ছে এখন সমাজে সালাম দেয়ার প্রচলন উঠে যাচ্ছে। মানুষ সালাম দিতে পছন্দ করে না, সালাম নিতে পছন্দ করে। সবাই আশা করে আমারে সালাম দিবে, আমি কেন দিবো। শহরেতো সালাম দেয়ার প্রচলন নেই বললেই চলে। রাস্তায় অপরিচিত মুরুব্বি কাউকে সালাম দিলে সে সন্দেহের চোখে দেখে।

সবচেয়ে সালাম কম দেয় বড়রা বা মুরুব্বিরা। হুজুরেরাও সালাম দেয়ার চাইতে নিতে পছন্দ করে বেশি। অথচ ইসলামিক শিক্ষা হলো বড়রা আগে সালাম দিবে। সালাম একটা পারিবারিক শিক্ষা। এই শিক্ষাটা আমাদের প্রত্যেক শিশুকে দেয়া উচিত।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ সকাল ১১:৫২
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

×