somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিতে শূন্যস্থান থাকে না। কেউ না কেউ সেই শূন্যস্থান পূরণ করে ফেলে। এখানে কেউ একটা মত দিলে কিংবা একটা রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করালে সবাই সেই ন্যারেটিভ মেনে নিবে বা তার সাথে একমত হয়ে যাবে ব্যাপারটা এরকম না। সেই মতের পালটা মত তৈরি করাই হলো রাজনীতি। কেউ না কেউ আপনার মতবাদের বিপরীতে অবস্থান নিবেই। এটা স্বাভাবিক, সব দলকে তা মেনে নিতে হয়।

রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামীলীগের অবস্থান নেই বললেই চলে। দূর্বল আইনশৃঙ্খলা বাহিনী, নিজেদের সাজানো প্রশাসন, বিপুল অর্থ থাকার পরেও গত দশ মাসে তারা বিন্দুমাত্র রাজনৈতিক কর্মকান্ড দেখাতে পারেনি। সামনে নির্বাচিত সরকার এলে, আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হলে, প্রশাসন নিজেদের নাগালের বাইরে গেলে কতটুকু এক্টিভিটি তারা করতে পারবে তাতে সন্দেহ থেকেই যায়। এরকম অবস্থায় আওয়ামিলীগ বিহীন মাঠ খালি থাকবে এটা যারা আশা করে তারা বোকার স্বর্গে বাস করে। কোন না কোন দল বিরোধী একটা অবস্থান নিবেই। এনসিপি আর জামায়াত এই মুহূর্তে রাজনৈতিক সেই বিরোধী অবস্থান গ্রহণ করেছে।

এনসিপির সামনে এখন দুইটা সুযোগ, বিএনপির সাথে জোট করে সরকারে থাকা অথবা জামায়াতের সাথে মিলেমিশে বিরোধীদলে থাকা। সেই সিদ্ধান্ত তারা নির্বাচনের আগেই নিবে বলে ধারনা করি। তবে এই মুহূর্তে তারা তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করছে। বিএনপির কঠোর সমালোচনা আর বিএনপিবিরোধী অবস্থান নিয়ে তারা আওয়ামিলীগ এর শূন্যস্থান পুরনের চেষ্টায় আছে। এনসিপি যত বেশি বিএনপি বিরোধী অবস্থান নিবে তত বেশি তারা আলোচনায় আসবে ও নিজেদের অবস্থান শক্ত করবে। এটা রাজনীতির সূত্র, খুব সাধারণ একটা কৌশল। বিএনপির সাথে নির্বাচনের আগে দর কষাকষিতে তাদের এই অবস্থান কাজে লাগবে।

অন্যদিকে বিএনপি কখনোই চাইবে না তাদের প্রতিপক্ষের শক্ত অবস্থানের বিপরীতে দর কষাকষিতে নিজেদের লস হোক। এজন্য তারা প্রতিপক্ষের দূর্বল জায়গায় আঘাত করবে। জামায়াতের দূর্বল জায়গা মুক্তিযুদ্ধ। বিএনপি সেই কৌশল হাতে নিয়েছে। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী অবস্থানে নিয়ে জামায়াতকে রাজাকার হিসেবে তার আগের পরিচয়ে পরিচিত করে দিতে চেষ্টা করছে। এর ফলে প্রতিপক্ষ হিসেবে জামায়াত কিছুটা দুর্বল হবেই। সেক্ষেত্রে তারা পালটা ন্যারেটিভ হিসেবে ২৪ এর অভ্যুত্থানের পাশে আরো শক্তভাবে দাঁড়াবে।

সামনের রাজনীতিতে বিএনপির হাতে দুইটা অপশন, হয় তারা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ নিয়ে যেভাবে বর্তমান রাজনীতির কৌশল সাজিয়েছে সেভাবে এগিয়ে যাবে, অথবা এনসিপিকে যে কোন মূল্যে দরকষাকষি করে নিজেদের জোটে নিয়ে সরকার গঠন করে বিরোধী ন্যারেটিভ ২৪ এর অভ্যুত্থানকেও নিজেদের দখলে নিবে। এতে দুইটা লাভ, আওয়ামীলীগের মুক্তিযুদ্ধের রাজনীতিও নিজেদের দখলে থাকবে এবং এনসিপির ২৪ এর অভ্যুত্থানের রাজনীতিও নিজেদের দখলে থাকবে। আমার ধারনা এনসিপি ২৪ এর দখল কোনভাবেই সহজে হারাতে চাইবে না। দেখা যাক সামনে কি হয়, সময় এখনো অনেক বাকি, সমীকরণ আরো অনেক বদলাবে।

—রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×