somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি বনাম কর্পোরেট চাকরি

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি আর বেসরকারি অফিসে চাকরির মধ্যে কিছু বিষয়ে মিল আছে। কর্পোরেট পলিটিক্স ব্যাপারটা সম্ভবত সেই কারনেই এসেছে। যেমন ধরেন;

১. এই দুই জায়গাতে আপনি যতদিন থাকবেন ততদিন কাজ করে যেতে হবে। এখানে বসে বসে বেতন নেয়ার সুযোগ নাই। কাজ নাই বেতনও নাই। আপনি যত ত্যাগীই হন, দলে বা কোম্পানিতে আপনার একসময় যত অবদানই থাকুক এখানে থাকতে হলে আপনাকে পরিশ্রম আর কাজ করে যেতে হবে। উপরে উঠতে হলে কাজ করতে হবে, বেতন পাইতে হইলে কাজ করতে হবে। নইলে আপনার চাকরি/পদ নাই, আপনি অযোগ্য।

২. এই দুই জায়গায় তেলের অনেক কদর। উপরস্থ বস/বড়ভাই/নেতাকে তেল মারতে হবে। যে যত কৌশলে তেল মারতে পারবে সে তত বেশি সফল হবে। তেলের কোন বিকল্প নাই। বস ইজ অলওয়েজ রাইট, বসের বিরুদ্ধে গেছেন আপনার পদ নাই, আপনার চাকরি নাই।

৩. এখানে যত উপরে উঠবেন তত আপনার ক্ষমতা বাড়বে। উপরে যাবেন আর প্রভাব বাড়বে, ক্ষমতা বাড়বে, টাকা বাড়বে। উপরে যারা থাকবে তারা নীচের শ্রেণীর কর্মকর্তা অথবা কর্মীদের খালি খাটাইতে থাকবে। নীচের লোকজন টু শব্দ করলেই তারে আউট করে দেয়া হবে।

৪. এই দুই জায়গাতেই আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সকাল থেকে রাত পর্যন্ত খাটা লাগবে। বউ বাচ্চার সময়, পরিবারের সময় আপনার হবেনা। মেজাজ খিটখিটে থাকবে, টেনশন থাকবে, ভয়ও থাকবে।

৫. এই দুই জায়গায় টেনশন আছে কিন্তু পেনশন নাই৷ যতদিন ক্ষমতায় আছেন বা চাকরি আছে ততদিন আপনার দাম আছে। চাকরি নাই, ক্ষমতা নাই আপনার দাম দুই পয়সাও নাই।

৬. এদেরকে পাড়া প্রতিবেশী, আত্মীয়রা মূল্যায়ন করে না। বিয়ে করতে গেলেও পাত্রী পায়না। সবাই নাক শিটকায়ে বলে; এই ছেলে রাজনীতি করে, বেসরকারি চাকরি করে, আমরা বিসিএস ছাড়া মেয়ে দিবো না।

আর কি কি মিল আছে জানাতে পারেন....
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×