somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ঐতিহাসিক ৫ই আগষ্ট। ছাত্র-জনতা এবং সকল রাজনৈতিক দলের যৌথ গণ অভ্যুত্থানে গত বছর এই দিনে অত্যান্ত ক্ষমতাধর আওয়ামিলীগ সরকারের পতন হয়।

আওয়ামিলীগ রাজনীতিতে যে সকল মারাত্মক ভুলগুলো করেছে সেই ভুলের খেসারত হচ্ছে এই ৫ই আগষ্ট। আওয়ামিলীগ সরকারের এই পতন এদেশের সকল রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা সফর। এই শিক্ষাটা এদেশের রাজনৈতিক দলগুলো কতটা কাজে লাগায় সেটাই ভবিষ্যতে দেখার বিষয়।

সমস্যা হচ্ছে আওয়ামিলীগ এখনো ভুলের মধ্যেই আছে। এখনো যে ধরনের রাজনীতি করা দরকার আওয়ামিলীগ তা করছে না। এদেশে আওয়ামিলীগকে আবার রাজনীতি করতে হলে এই গণ অভ্যুত্থানকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে। বিগত এক বছরে আওয়ামিলীগ তাদের রাজনৈতিক স্ট্র‍্যাটেজি পরিবর্তন করেনি। একই ধাচের ও একই লোক দিয়ে তারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাজনীতি করছে। যা তাদের আরেকটি মহা প্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে।

আমার কাছে মনে হয় রাজনীতিটা হচ্ছে মানুষের জীবনের মত। আপনি এই কালে যদি ভালো কাজ করেন পরকালে তার পুরষ্কার পাবেন, এই কালে খারাপ কাজ করলে পরকালে তার শাস্তি পাবেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, চলতেই থাকবে। শাস্তি শেষ হবে, আপনি আবার সুযোগ পাবেন।

এদেশের রাজনীতিতে সব দলই ভুল করেছে, অন্যায় করেছে। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে ভুল করেছে তার শাস্তি তারা এখনো পাচ্ছে। আজকে এত বছরেও তারা ক্ষমতার বাইরে। ২০০১-২০০৬ সালে বিএনপি যে ভুল করেছে তার শাস্তি তারা বিগত ১৭ বছর পেয়েছে। বিরোধীদলের সাথে রাজনৈতিক দুরত্ব, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক ভুল বিএনপি করেছিলো বলেই তারা তার শাস্তি পেয়েছিলো। এখন দেখার বিষয় আওয়ামিলীগ ২০২৪ সালে যে রাজনৈতিক ভুল করেছে তার শাস্তি তারা কত বছর পায়।

এদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন খুবই প্রয়োজন। যেভাবে এত বছর রাজনীতি চলেছে তার উপর তরুণ প্রজন্ম ক্ষুব্দ ও বিরক্ত দেখেই ২০২৪ এর গণ অভ্যুত্থান ঘটেছিয়েছিলো এই প্রজন্ম। বিগত এক বছরে দেশের রাজনীতিতে খুব বেশি পরিবর্তন হয়নি। এনসিপিও যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছিলো তার প্রতিফলন হয়নি। এরাও হিংসাত্মক আর প্রতিশোধের রাজনীতি করছে। এই ধারা থেকে বের না হতে পারলে মানুষ এদের উপরও আস্থা রাখবে না। যার ফলাফল হবে আবার আগের নিয়মের রাজনীতি এদেশে চলবে। কোন পরিবর্তন হবে না, মানুষ তার কাংখিত রাষ্ট্র পাবে না।

সামনে হিংসা বিদ্বেষ আর রাহাজানির রাজনীতি বন্ধ হোক। মানবিক ও সুন্দর রাষ্ট্র গঠিত হোক এটাই আজকের দিনে সবার চাওয়া। সমস্যা হচ্ছে সেই চাওয়াটা পূরণ করবে কারা? এত বড় মন নিয়ে কোন দল সামনে এগিয়ে আসবে? নাকি এদেশের মানুষের স্বপ্ন আজীবন অধরাই থেকে যাবে!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×