somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিইসি আজকে একটি ভুল ও অযৌক্তিক কথা বলেছেন। সংবিধানে পিআর পদ্ধতি নেই এজন্য এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে না এটা কোন গ্রহনযোগ্য যুক্তি না। এটা হচ্ছে খুবই হালকা ও সহজ খোঁড়া যুক্তি। আমি সিইসির এই বক্তব্যকে বলবো একটা কৌশল। যারা এই পদ্ধতিতে নির্বাচন চান এই বক্তব্য তাদের দাবীকে সহজে মেনে নেয়ার একটা চেষ্টা।

আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে না। তবে সংবিধানে নেই এজন্য এই পদ্ধতি নেয়া যাবে না এটা একটা ভুল যুক্তি। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, অথচ সেই সরকার এদেশে গঠন হয়েছে। যে পদ্ধতিতে সিইসি সংবিধান অনুযায়ী নিয়োগ হওয়ার কথা সেই পদ্ধতির বাইরে গিয়ে তিনিও নিয়োগ পেয়েছেন। সকল উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং দেশও চলছে। কাজেই সংবিধানের দোহাই দিয়ে পিআর না মানা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে সেটারই প্রকাশ।

পিআর পদ্ধতি না মানার আরো অনেক বড় ও শক্ত যুক্তি আছে। বিএনপি এটা এখনো ভালোভাবে প্রকাশ করতে পারেনি। সামনে এই দাবী যখন আরো জোরালো হবে বিএনপি সেটা সামনে আনবে। তবে সব দল যদি ঐক্যমতে পৌঁছায় তাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে সংবিধান কোন বাধা হতে পারে না। যেভাবে বাকি সবকিছু হচ্ছে সেভাবেই এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে। যদিও বিএনপি এই পদ্ধতি মেনে নিবে না এবং আমার ধারণা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই পদ্ধতি চায় না।

এনসিপিও এখনো পিআর নিয়ে জোরালো কথা বলছে না। তারা যে গণপরিষদের কথা বলছে সেটা পিআর পদ্ধতিতে হতে হবে তারা সেই দাবী এখনো করেনি। আপাতত জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে আলোচনা চলছে সেটা গুরুত্বপূর্ণ আলাপ। এখন সবার নজর সেদিকেই।

রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×