সাগর-রুনি হত্যা: হালিমের তথ্যে আটক নূরুল ইসলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নূরুল ইসলাম নামে আরেক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই ঘটনার জেরে গত ৫ দিনে দুই জনকে আটক করা হলো।
গোয়েন্দা সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার আটক হওয়া আবদুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই নূরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকেই আটক করা হয়েছে।
দায়িত্বশীল সূত্রটি জানায়, শনিবার রাতভর গোপণ অভিযান চালিয়ে রোববার ভোরে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে নূরুল ইসলামকে আটক করা হয়।
উল্লেখ্য, বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে হালিমকে আটক করার ঘটনা শনিবার রাতেই প্রকাশ করে বাংলানিউজ।
বিষয়টি নিয়ে রোববার ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিসি-ডিবি (দক্ষিণ) ও ডিএমপি’র মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের কাছে সাগর-রুনি হত্যার ঘটনায় গ্রেপ্তারের কথা অস্বীকার করলেও তদন্তের খাতিরে এখনই অনেক জানা তথ্য ও প্রকৃত ঘটনা প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানান।
এসময় মনিরুল ইসলাম আরও জানান, সাগর-রুনির হত্যার মোটিভ জানতে পেরেছেন তারা।
কোন সূত্রে বা কীভাবে মোটিভ জানা গেলো তা অবশ্য জানাতে অস্বীকার করেন এই গোয়েন্দা কর্মকর্তা।
এদিকে, দিল্লি সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে একটি কর্মসূচিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বলেছেন, সাগর-রুনি হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তদন্ত এগিয়ে চলছে, তদন্তকারী কর্মকর্তারা এবার একটি ভালো ফলাফল দেবেন।
সূত্র জানিয়েছে, নূরুল ইসলাম আটক হওয়ার পরেও চলছে গোয়েন্দা পুলিশের অভিযান। হালিম ও নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য মিলছে তার ভিত্তিতেই এই অভিযান চলছে বলে সূত্রটি নিশ্চিত করে।
গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া করা ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তাসম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি।
সুত্র: বাংলানিউজ
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।