somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন পাথেয়

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জন্মের পর থেকেই সমস্যার শুরু।

গতানুগতিক জীবনে কতগুলো সমস্যার মোকাবেলা করে একজন মানুষকে বাঁচতে হয়।
অপ্রাপ্ত বয়সে সমস্যা কম থাকে, সেসব ছোটখাটো সমস্যা সমাধানের জন্য অনেকেই এগিয়ে আসে। কিন্ত সক্ষম থাকা সত্ত্বেও যদি অন্যের সাহায্যের আশায় কেউ বসে থাকে তার মতো হতভাগা দ্বিতীয় নেই।

শুধুমাত্র অলস আর বোকারাই নিজের সমস্যার সমাধান অন্যের কাছে আশা করে।
বড় কোনো সমস্যাকে যারা ছোট করে দেখে, সমধানটা তাদের জন্য সহজ হয়ে ওঠে।
কিন্ত যারা ছোটখাটো সমস্যাকে বড় করে দেখে কেবল তারাই হতাশায় ভোগে !

যেকোনো সমস্যাই আসুক না কেনো,
সমধান খোঁজার আগে আপনাকে ভাবতে হবে সেটা সমাধানযোগ্য কিনা। কারন কিছু প্রাকৃতিক সমস্যা আছে, যেগুলোর শতভাগ সমাধান কখনও সম্ভব না।

যেমন- আপনার বাড়ি যদি হয় নদীর পাশে, বাড়িটি কোনও একসময় নদীর জোয়ারে ভেঙ্গে পড়তে পারে। সুতরাং এমন সমস্যার সমাধান নেই।
এই ধরনেরসমস্যাগুলোকে সাদরে গ্রহন করেই চলতে হবে আপনাকে। নতুবা ঘরবাড়ি অন্যত্র স্থানান্তর করতে হবে।

অথবা,
আপনার সুন্দর ত্বক দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের কাছ থেকে বুদ্ধি নিয়ে আপনি ত্বকরক্ষার আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছেন।
আপনার বোঝা উচিত ত্বক আর ফিরে আসবেনা। কারন মানুষের জীবনে শুধুমাত্র একবারই প্রাকৃতিক নিয়মে ত্বক সুন্দর হয়। সেই সুন্দর ত্বককে কিছু সময়ের জন্য ঠিক রাখা যায় (আপনি যদি যত্নবান হন)
বয়স বাড়ার সাথে সাথে ত্বকে পরিবর্তন আসবে। কোনো একসময়ে আপনার সুন্দর ত্বক অসুন্দর হয়ে উঠবে। আপনি ত্বকরক্ষার শতচেষ্টা করেও ব্যর্থ হবেন।
ফেয়ার অ্যান্ড লাভলী, তিব্বত স্নোর ডিব্বা গিলে খেলেও ত্বক আর মেরামত করতে পারবেন না।
এটাই চিরায়িত নিয়ম...

অনেকে ঘরে জরুরী ওষুধপত্র রাখেন। যাকে বলা হয় 'First aid'
জ্বর, গ্যাস্ট্রিক, সর্দিকাশি, ছোটখাটো কাটাছেঁড়া ... এই জাতীয় অসুখের জন্য সাধারনতঃ ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনা।
আপনার সামান্য সাবধানতাই কিন্ত অনেক বড় সমস্যার সমাধান হতে পারে।

জন্মের পর থেকেই সমস্যার শুরু... মৃত্যু অবদি সমস্যা চলবেই।
পৃথিবীতে শতভাগ সুখী কোনো মানুষ নেই। প্রেসিডেন্ট বারাক ওবামারও সমস্যা আছে, মুদি দোকানদার কাশেমেরও সমস্যা আছে। সমস্যা আছে ফুটপাথের ভিক্ষুকদেরও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সমস্যার কথা আমি জানি। সেটা হলো তিনি কানে কম শোনেন। মেশিন লাগিয়ে কাছের মানুষদের কথা শুনতে পান। কিন্ত মেশিন কোনো স্থায়ী সমাধান নয়। এই সমাধানঅযোগ্য সমস্যাকে তিনি মেনেই নিয়েছেন।

সুতরাং যেকোনো মুহুর্তে আপনার জীবনে সমস্যা আসবেই। সমস্যায় ভেঙ্গে না পড়ে মোকাবেলার জন্য নিজেকে সদাপ্রস্তত রাখুন...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×