somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলতে নেই - শুভ দাশগুপ্ত

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব কথা বলতে নেই-
পরস্ত্রীর সৌন্দর্যের কথা,
আর অফিসের সঠিক মাইনের কথা ,
নিজের বৌ কে বলতে নেই ।

হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই,
রেলের কর্তাদের সামনে;
টাইম টেবল এর কথা বলতে নেই ।
ছেলেমেয়েদের পড়াশোনার ব্যপারে-
শিক্ষককে বলতে নেই,
আর পুলিশকে সততার কথা বলতে নেই
যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ।

ইচ্ছে আপনার করবে
জ্বিবটা উসখুস করবে
গলার ভেতরটা কুটকুট করে উঠবে
তবু বলতে নেই ।

আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায়
সব শালাই ভাওতা মারছে
ভাবতে নিশ্চয় পারেন
কিন্তু বলতে নেই ।
আপনি ভাববেন হাসপাতাল, থানা , সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে,
আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ।
ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই।

এমনি বাজারে ছেড়ে দিলে-
কুঁড়ি টাকা রোজের মুটেগিরিও জুটত না যে বেটার!
রাজনিতির সোনার কাঠির ছোঁয়ায়
সে বেটা গাড়ি-বাড়ি করে জনগনের মাথায় চরে ব্রেকডান্স করছে।
সেসব ভেবে আপনি তেলে বেগুনে জলে চটে উঠতে পারেন-
কিন্তু বলতে নেই ।

প্রাক্তন মন্ত্রি জেলে ঢুকছেন।
পর্দার মেগা স্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাকি দিচ্ছে ,
আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে ।
বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পরে
সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে ।
একশ টাকার ধাউশ পুঁজ সংখ্যার উপন্যাসে
কাহিনির চেয়ে ছায়া আর ব্লাউজ এর কথা বেশি থাকছে ।

বুদ্ধিমান পরিচালক হাড়-হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে-
ফরেনে পুরস্কার হাতাচ্ছেন ,
আর পাচতারা হোটেলে বসে ফুর্তি মারছেন ।

খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে-
টিভিতে মুর ঝ্যাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে ।
সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন
কিন্তু বলতে নেই ।

কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে-
শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে ,গলায় দরি দিচ্ছে ।
আর ইউনিয়নের দাদারা রান্না ঘরে টাইলস বসাচ্ছেন
সাংসদ , বিধায়করা প্রিতি ক্রিকেট ম্যাচ খেলছে
দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে
কিন্তু বলতে নেই ।
বলেছেন কি ফেসেছেন
লাল বলবে এ বেটা নিলের দলাল প্রতিক্রিয়াশিল আর
নিল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রহী।
মাঝখান থেকে আপনি নাকাল
আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে
বলেছেন কি ফেসেছেন-
প্যাচে পরুন তখন বুঝবেন।

বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক
থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন !!
দিনকাল বোঝেন না খালি বড় বড় কতা ।
সুতরাং বলতে নেই । ।

বোবার শ্ত্রু নেই বোবা হয়ে থাকুন!
চোখে ছানি পড়লে কাটাবেন না-
দৃষ্টি যত ঝাপসা
বেচে থাকার আনন্দ ততো বেশি ।
একটা কথা সাফ বলে দেই
যে বেটা এখনও জন্মায় নি আর যে বেটা টেশে গেছে
এরা ছাড়া কোন মিয়াই সুখে নেই ।

আপনি ভ্যাব্লা না নেতা না অভিনেতা!!
না ঘরের না ঘাটের,
আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়-
চুপ করে মটকা মেরে পরে থাকুন না
আর তো ক'টা দিন।
মনে মনে গান করুন-
ঐ মহা সিন্দুর ওপার থেকে কি সঙ্গিত ভেসে আসে ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×