
তোমরা যারা এই শহরে গড়েছো আবাস,
ছড়িয়ে দিয়েছ অনুরনন!
এই বিস্তীর্ণ জলরাশির সম্মুখপানে দাড়িয়ে
সাজিয়ে নিয়েছো সুদীর্ঘ স্বপ্নের বুনন।
কোলাহল মাড়িয়ে রাতের গহীনে চন্দ্রবিলাসে মত্ত হও অবলীলায়।
কাঠ পাথর আর কংক্রীটের ব্যবচ্ছেদে ঢাকা পড়ে তোমাদের প্রণয়।
আমি,
সেই শহরের অচেনা আগন্তুক।
টলমল জলরাশির ঐন্দ্রজালে প্রলুব্ধ যুবক।
এইখানকার বালুকায়, কংক্রীটে জড়িয়ে থাকা তোমাদের হাসি,
তোমাদের মিশে যাওয়া অশ্রুজল,
অজস্র কথামালায় জিইয়ে থাকা বন্ধন,
পরম নির্লিপ্ততায় আপনভেবে অন্তরে পুষি।
তোমাদের স্পর্শে সতেজ এই কংক্রিট প্রাচীর,
সদা হাসিতে প্রানবন্ত কাঠবাদামের নুড়ে পড়া ঢাল,
তোমাদের বিস্ময়ে সন্ধ্যাতারা উজ্জল থেকে উজ্জলতর।
আমিও মাঝে মাঝে তাই তপ্ত দুপুরে জিরিয়ে নিই,
স্নিগ্ধ সন্ধ্যায় শরতী হাওয়ায়
প্রাচীরের দেহগলে রাখা অদৃশ্য হাতের উপর রাখি হাত,
আঙ্গুলের ফাঁক গলে অদৃশ্য আঙ্গুল।
অতপর হেটে চলি বিস্তীর্ন পথ একা
পাশে হাতের উপর অদৃশ্য হাত
আঙ্গুলের ফাঁকগলে অদৃশ্য আঙ্গুল।
ছবি কৃতিত্ব : নেট
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



