somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাইরীতে থেকে যাওয়া ভুলগুলো.... (গল্প)-পর্ব ১

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্তির প্রায়ই মনে হয় ১০ বছর আগে ফিরে যেতে, আজ হয় তো তাকে এই যন্ত্রণাময় জীবন বয়ে বেড়াতে হত না।

রাফির সাথে প্রথম যেদিন পরিচয় হয় তখন ১৪/১৫ বছরের টিন এইজ সুপ্তির কাছে জীবন মানে রঙীন স্বপ্ন গাঁথা এক সবুজ মাঠ যেখানে শুধু এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে ছোটাছুটি করতে মন চায়। রাফি তখন ইন্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারের ছাত্র আর সুপ্তি ক্লাস নাইনে। প্রাইভেট পড়াতো রাফি, রাফির কথা বলা, তাকিয়ে থাকা, কোন অংক না পারলে ভ্রকুচকে তাকানো, হাসি দিলে একটা অতিরিক্ত দাঁত বের হয়ে যাওয়া সবই মুগ্ধ করতো সুপ্তিকে।

রাফি প্রায়ই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, কি দেখছেন ভাইয়া বললে অমনি রাফি একগাল হেসে বলতো তোমার মাথায় উকুন। সুপ্তি রেগে খুনসুটি করতো। মাঝে মাঝে পড়া ফাঁকি দিলে রাফি খুব সুন্দর করে বুঝিয়ে দিতো কেন ঠিকমত পড়াশুনা করা উচিত। সুন্দর জীবনের গোছানো স্বপ্ন দেখাতো, এত সুন্দর করে সব কিছু বলতো সুপ্তি কখন যে রাফির কথায় হারিয়ে যেতো এক দিগন্ত বিস্তৃত খোলা শ্যামল সবুজ মাঠে যেখানে শুধু তারা দুজন আর কেউ না, মাঠের পাশে ছোট্ট পুকুরের স্বচ্ছ পানিতে নিজেদের দেখা।

ক্লাস টেনে পড়ার সময় সুপ্তির জন্মদিন, বাসার সবাই ভুলে গেছে। সুপ্তির প্রচন্ড মনখারাপ, রাফি পড়াতে আসলো সুপ্তি ছুটি চাইলো। রাফি বলল, কেন পড়বে না। সুপ্তি কিছু বলল না খালি বলল মন খারাপ। কিন্তু কেন রাফি বারবার জিজ্ঞেস করল কিন্তু সুপ্তি কোন জবাব দিলো না। রাফি তখন পকেট থেকে ২টা আধা মুষড়ে পড়া গোলাপ বের করে সুপ্তিকে উইশ করলো। সুপ্তির আনন্দে চোখে পানি চলে আসলো।

এসএসসি পরীক্ষার শেষে সুপ্তির মন খারাপ লাগতে লাগলো। অনেকদিন দেখে না রাফি ভাইয়াকে ভাবতে ভাবতে এক গোধুলিবেলায় বাসার পাশের রাস্তা দিয়ে হাটছিল সুপ্তি। একটা বাচ্চা ছেলে একটা চিঠি দিয়ে দৌঁড়ে চলে যায়। কে দিয়েছে তা শোনার সময়ও পায় না। চিঠি খুলতে গিয়ে বুকের মধ্যে এক অজানা ভয়, চিঠিটা খুলে পুরোটা এক নিশ্বাসে পড়ে ফেলে সুপ্তি। কিন্তু কোথাও লেখকের নাম লেখা নেই। চিঠির পুনশ্চে শুধু এটাই লেখা, যদি তোমার এই চিঠি ভাল লাগে তবেই আগামীকাল বিকালে স্কুলের পাশের মাঠে দাঁড়িও আমি আসবো আর ভাল না লাগলে এসো না।

সুপ্তি কি করবে ভাবতে লাগলো। কেবলই মনে হতে লাগলো রাফি ভাইয়া থাকলে কি বলতো। পরেরদিন অনেকটা সঙ্কোচেই সুপ্তি সেখানে অপেক্ষা করতে লাগলো। দূর থেকে রাফি ভাইয়ার মত কাকে যেন আসতে দেখলো সুপ্তির কান্না পেতে লাগলো, ভাইয়া কি ভাববে এটা ভেবেই। কাছে এসে রাফি যখন তার ভালবাসার কথা সুপ্তিকে বলল সুপ্তির মনে হল স্বগটাই যেন তার হাতে আজ।


সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×