জীবনানন্দ দাস
কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয়
পৃথিবী ভরে গিয়েছেএই ভোরের বেলা;
কাঁচা বাতবীর মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ-
হরিণেরা দাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে!
আমারো ইচ্ছে করছে এই ঘ্রাসের ঘ্রাণ হরিৎ মদের মতো
গেলাস গেলাসে পার করি,
এই ঘাসের শরীর ছানি- টোখে ছোখ ঘষি,
ঘাসের পাখনায় আমার পালক,
ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার
শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


