তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
তুরস্কের ইস্তাম্বুল নগরীতে নির্মাণকাজে অংশ নেয়া শ্রমিকদের জন্য স্থাপিত বিশাল তাবুতে আগুন লেগে অন্ততঃ ১১ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা একটি শপিং মল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
ইস্তাম্বুলের মেয়র নেকমি কাদিওগলু বলেছেন, আগুনে ১১ থেকে ১৪ শ্রমিক নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড শীতের কারণে তাবুর ভেতর স্থাপিত গরম রাখার যন্ত্র বা হিটার থেকে আগুন লেগে থাকতে পারে বলে তিনি জনিয়েছেন। গতরাতে ইস্তাম্বুলের তাপমাত্রা হিমাঙ্কের নীচে এক ডিগ্রি ছিল বলে মেয়র কাদিওগলু জানান।
তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে তুরস্কের একাধিক গণমাধ্যম। রোববার রাতে শ্রমিকরা যখন তাবুর মধ্যে ঘুমিয়ে ছিলেন তখন সেখানে আগুন লাগে এবং তা দ্রুত সর্বত্র ছড়িয়ে যায়।
তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের বাস। দ্রুত বর্ধনশীল শহরটিতে ব্যাপকভাবে নির্মাণকাজ চলছে। তাবুতে আগুন লাগা নির্মাণ স্থাপনায় প্রায় ২০০ শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।
একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
খাজনা

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন
আমাদের ওভারব্রীজ
বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন
ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।