somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মীরসরাইতে মামার বাড়ি বেড়াতে এসে কিশোরী ধর্ষিত: ধর্ষক গ্রেফতার

৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম অফিস।
চট্টগ্রামের মীরসরাইয়ে মামার বাড়ি বেড়াতে এসে ধর্ষিত হয়েছে এক কিশোরী। উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মীরসরাই থানা পুলিশ রবিবার ধর্ষককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সোনাপাহাড় এলাকার ভ্যান চালক জসীম উদ্দিনের ১৫ বছর বয়সী কিশোরী মেয়ে ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। গত ২২ এপ্রিল রাতে উক্ত কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একই বাড়ির আব্দুস ছোবহানের পুত্র ইকবাল (২১) মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর খালা জাহানারা আক্তার চারদিকে খোঁজাখোজি শুরু করলে ধর্ষক ইকবাল টের পেয়ে কিশোরীকে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়। এসময় কিশোরীর আত্মচিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে। পরে সে সবাইকে ঘটনার কথা জানায়। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা রেহানা আক্তার বাদী হয়ে মীরসরাই থানায় মামলা (যার নং ৩০) দায়ের করেন।
শনিবার রাতে নিজ বাড়ী থেকে ইকবালকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহবুব মিল্কী। প্রাথমিক জিজ্ঞাসবাদে সে পুলিশের কাছে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে।
মীরসরাই থানায় গ্রেফতারকৃত ধর্ষক ইকবাল সাংবাদিকদের জানায়, ঘটনার দিন রাতে সে কিশোরীকে ঘরে এনে ধর্ষণ করে। যাতে কোন রকম সমস্যা না হয় সেজন্য তালাবদ্ধ করে চলে যায়। সে একটি মুরগী খামারে চাকরি করে বলেও সাংবাদিকদের জানায়।
মীরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, মামলার ভিত্তিতে ইকবালকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি আরো জানান, ধর্ষিতা কিশোরীকে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে । সুএ:স্টেটনিউজবিডি.কম
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৫
৬৩টি মন্তব্য ১৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×