somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন মৃত্যুর যোগ বিয়োগ

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুর পর যারা জান্নাতের নতুন জীবনে শ’খানেক হুর পরি নিয়ে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখেন কিংবা যারা আত্নার বার বার পূনজন্মের কাছে নিজের জীবনকে তুচ্ছ মনে করে আমি তাদের দলের নই।
আমি আমার জীবনটাকে খুব ভালোবাসি.. সহস্র বছর বেঁচে থাকার সখ আমার।

কিন্তু বেশ কয়েকদিন ধরে বিখ্যাত লোকেদের জীবনী ঘেটে আমি জন্ম মৃত্যুর যোগ বিয়োগ কষা শিখছি.. বেশীর ভাগ বিখ্যাত লোকেরা ৫০-৬০ বছরের আগেই...
আমি জীবনকে খুব চেটকিয়ে কচলিয়ে চেটেচুটে খেয়ে দেখেছি...শুধু নিজের জীবনকেই নয়, আমি চাতালে জারজ শিশুর জন্ম দেখেছি, আবার লাশকাটা ঘরের গন্ধ ও চিনি।
হাতের উপর জন্ম হাতের উপর মৃত্যু,
না আমি ডাক্তার নই...

@@@
গাজায় গণহত্যা চলছে...
না এবার আর যোগ-বিয়োগ নয়। বিয়োগ কে বিয়োগ দিয়ে শুধু যোগ। প্রতিদিন ক্রবর্ধমান লাশের যোগ করতে শিখছে সারা বিশ্ব।
@
পবিত্র ঈদুল ফিতরের ৫দিন পরেঃ
অন্যসব ইদের চেয়ে এবার বেশী মানুষ মরেছে,
ট্রেনে কেটে, বাস ট্রাক একসিডেন্ট, নৌকাডুবি...
শামিম বললঃ না তা কি করে হয় এবার তো বড় ধরনের কোন লঞ্চ ডূবি হয়নি!!!



০৪ আগষ্ট ২০১৪ঃ
গাজায় যুদ্ধ বিরতি চলছে, আজ কোন লাশের গন্ধ নেই, এই ছিল আমার সাত সকালের সুখ।
আমি নিউ স্কাটন রোডে থাকি।
কাউরান বাজারের পেছনে রেল লাইনের পাশে মাছের আরৎ বসে ভোর ৫ টা থেকে সকাল ৭ টা/ ৮ টা পর্যন্ত থাকে। টাটকা আর ফরমালিন বিহীন মাছ কেনার বিশ্বাসে আজ সকাল ৮টার দিকে হাতির ঝিল (বিজিএমএ/ হোটেল সোনারগাঁও এর পেছন) হয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় দেখলাম রোড ক্রসিং এর পাশে দু'চার জন মানুষ রেল লাইনের পাতের দিকে দৃষ্টি তাক করে কি যেনো দেখছে...
আমিও উৎসুক মানুষ গুলোর সাথে নিজেকে যোগ করলাম... তারপর কয়েক সেকেন্ডে যা শুনলাম তাতে বুঝলাম কোন এক মহিলা কিছুক্ষন আগে এখানে ট্রেনের সাথে এক্সিডেন্ট করেছে...
আমার নিজের অজান্তেই আমার চোখ রেল লাইনের সমান্তরাল পাতে্র বিপরিত মুখি যে কাঠ পাতা থাকে তার মাঝে কিছু একটা দেখে ফেলল!!
সেখানে আমার দৃষ্টি হয়তো কয়েক ন্যানো সেকেন্ড স্থায়ী ছিল...
কিন্তু তাতেই মস্তিস্কে একটি ফ্লাস তুলে রেখেছে
ছবিটা হলো একটা ফর্সা নারীর হাতের বৃদ্ধা আঙ্গুল আর তার সাথে খানিকটা হাতের অন্য অংশের মাংস।
আমি খানিকটা সামনে এগিয়ে গেলাম। রেল লাইনের উপর মাছের বাজার । স্বাভাবিক জনজীবন, দেখে বোঝার উপায় নেই এখানে কিছুক্ষণ আগে ....
------
ফুটপাতের দূ’জন পেয়াড়া বিক্রেতার কথোপকথনে আড়ি পেতে শুনলাম, উক্ত মহিলার শরী্রের একটা বড় অংশ ট্রেনের সাথে আটকে ছেচড়াতে ছেচড়াতে ছুটে গেছে বেশ খানিকটা দূর ...
আমি যতই আমার দৃষ্টিকে নিয়ন্ত্রন করতে চাইলাম ততই আমার চোখ চলে গেল রেলের পাতকে কাঠের সাথে আটকে রাখা লোহার ক্লিপ গুলোর দিকে।
প্রতিটা ক্লিপের সাথে কিছুটা রক্তমাংস লেগে আছে...
আমি দ্রুত বাজারের ভেতর ঢুকে পড়ি... প্রথম মাছের দোকান থেকেই মাছ কিনে ফেলি ... রিকসায় উঠার পরে প্রতি সেকেণ্ডে একবার সেই ছেড়া রক্ত মাংসের ফর্সা নারীর হাতের আঙ্গুল ভাসতে থাকে আমার চোখে...
একটু খেয়াল করে দেখলাম আমার পা হালকা হালকা কাপছে
আমি ভুলে থাকার চেষ্টা করছি ...
বাসায় এসে ভুলে থাকার জন্য...
আমি চার্লি চ্যাপনিন দেখতে বসি ......
আমাকে ভুলে থাকতেই হবে।
হঠাত পাশের ঘরে টিভির সংবাদ ভেষে আসে আমার কানে।।
৩ নম্বার সতর্ক সংকেত....................পিনাক-৬........................
৫৩ সেকেন্ডে সব শেষ...।
‘সকালে আমার সবাই ছিল। এখন আমার কেউ নাই। আমি কেন মরে গেলাম না। আল্লাহ যে কেন আমারে বাঁচাইয়া রাখল।’ পদ্মার তীরে এভাবেই বিলাপ করছিলেন ফরিদপুরের সালথা উপজেলার কসবাঘট্রি এলাকার সৈয়দ মো. সাদি।
বিরতির পর আরো সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে থাকুন..
------- ---- --------
এটি কোন দূর্ঘটনা নয়, এটি খুন, ঠান্ডা মস্তিস্কে্র এক গণহত্যা ।

--------------------------------------------------------------------
না, আমি জীবন ভালবাসি লাশ গুনতে গুনতে মৃত্যু চাইনা।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×