somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব, ক্রিকেট , আমরা, দেশ প্রেম - এলেবেলে কিছু কথা !!!

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালীর দেশপ্রেম সবসময়ই প্রশ্নবিদ্ধ , খেলোয়াড় থেকে নেতা সবাই একই কাতারে !!!! আরেকটা যুদ্ধ হলে দেখা যাবে রাজাকারি করার প্রতিযোগীতা শুরু হয়ে যাবে ।

কাজের চেয়ে আকাজে আমরা বেশী সিদ্ধহস্ত । ঝামেলা বাঁধানোতেও জুরি মেলা ভার।
সাকিবের ঘটনাটা একভাবে চিন্তা করলে কত সহজেই না সমাধান করা যেত । বাংলাদেশের আগামী সফর যেখানে, সাকিব ও খেলেতে যাচ্ছে সে দেশেরই লীগে । ব্যাপারটা সাকিব এবং দল দুয়ের জন্যই ভাল হত , কন্ডিশনের সাথে অন্তত একটা খেলোয়াড় পরিচিত থাকল। সে সহজেই সেখানে দলের সাথে যোগ দিতে পারত, এমন ঘটনাযে দুনিয়াতে ঘটেনা তা তো না । এতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেতোনা । আর ক্রিকেট টীম গেমের সাথে সাথে ব্যক্তিগত নৈপূন্যেরও ব্যাপার আছে, একসাথে প্রাকটিস করলে টীম স্পিরিট বাড়বে সত্য, না করলেও খুব বেশী ক্ষতি হতোনা কারন সেত খেলার মধ্যেই ছিল। সুতরাং কোচ এবং সাকিব ব্যাপারটা আলোচনার মাধ্যমে সহজেই সমাধান করে নিতে পারত ।

আবার কোচের সাইড থেকে চিন্তা করলে সেত সাকিবকে ৩১শে জুলাই পর্যন্ত খেলার পারমিশন দিয়েছিল, সুতরাং বোর্ডেরও এই নিয়ে বাগড়া দেয়ার দরকার ছিলোনা , সাকিবেরও তা মেনে নেয়া দরকার ছিল। দলের প্রয়োজনে কোচের অনেক ডিসিশানই অনেক সময় মেনে নিতে হয় (সামির নাসরিকে ফুটবল বিশ্বকাপের দলে নেয় নাই কোচ ), আর এইখানে শুধু দল না দেশও জড়িত । সাকিবের দরকার ছিল বোর্ডের সাথে কথা বলে ব্যাপারটা আপোষে ম্যানেজ করে খেলতে যাওয়া । উদ্ধত আচরন দেখিয়ে সে অনাপত্তি না নিয়েই রওয়ানা দিয়েছে, পরে করেছে কোচের সাথে বাজে ব্যবহার । এইটাও মেনে নেয়ার কোন কারন নেই, সাকিবের কাছ থেকে দেশ এমনটা আশা করেনা ।

আলোচনার মাধ্যমে আমরা কোন কিছুর সমাধান করতে চাইনা, সবাই চাই নিজ নিজ হ্যাডম দেখাতে , আমরা এমন কেন ?

সাকিব ক্রিকেট না খেলার যে কথা বলেছে, তাতে কি শুধু বাংলাদেশের ক্ষতি হবে , বাংলাদেশের সীল ছাড়া এই সাকিবের মূল্য কয়দিন থাকবে এই জিনিসটাও তার বুঝা দরকার। খুব বেশী দিন আগের কথা নয়, বিসিবির সাথে ক্যাচাল করে ইন্ডিয়ায় লীগ খেলতে যাওয়া আফতাব শাহরিয়ার নাফিস সহ একদল খেলোয়াড়ের এখন কোন অস্তিত্ত্বই নেই । সুতরাং বিসিবি চাইলে তার খেলোয়াড়ি জীবন শেষ করে দেওয়াও খুব বেশী কঠিন কিছু না ।

পারষ্পরিক শ্রদ্ধাবোধ আর দেশের প্রতি শর্তহীন ভালবাসা - এই দুইটা জিনিস না থাকলে খেলাধুলা সহ কোন কিছুতেই আমরা ভাল কিছু কোনদিন করতে পারবোনা ।

১৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×