লঞ্চ দূর্ঘটনার সাথে সাথে সরকার নিহতের পরিবারের জন্য একটা ক্ষতিপূরণ ঘোষনা করে । এটা কেবল লঞ্চের ক্ষেত্রে কিনা জানিনা কারন প্রতিদিন যারা বাস যাত্রায় মারা যান তাদের জন্য কোন ঘোষনা শুনিনা, তাদের দোষটা কোথায়, লঞ্চ কে প্রায়োরিটি দেয়ার কারন কি !!
এই ক্ষতিপূরণ সরকার কেন দেয় এটাও আমার বোধগম্য নয়, আইন করা উচিত এই টাকা দিবে লঞ্চ/বাসের মালিকগন , অচল মেয়াদহীন যান চালানোর মূল দায়ী ব্যক্তি এই অর্থলোলুপ মালিকগন।
লঞ্চ ডুবে যাওয়ার পর সম্ভবত সবচেয়ে বেশী আলোচিত হয় উদ্ধারকারী জাহাজ রুস্তম, হামজার নাম- আমরা শুনি তারা রওয়ানা দিয়েছে, মিডিয়া দোষ দিবে তারা আসতে দেরী করছে। আরে চাঁদপুর/ নারা্য়ংঞ্জ থেকে যেতে তো তাকে সময় দিতে হবে, সেত আর দূর্ঘটনার জায়গার কাছাকাছি নেই।তলায় যাওয়া লঞ্চটা উদ্ধারের আসলে কি দরকার এটাও আমি বুঝিনা, (ভেতরে মৃতদেহ থাকলে সেটা উদ্ধারের জন্য হয়ত ) , কিন্তু পরেত দেখা যাবে এই অচল জিনিসটা আবার জোড়াতালি দিয়ে পানিয়ে নামিয়ে দেয়া হবে মাস খানেক পর।
অধিকাংশ সময় ঘটনার শিকার হয় যে যান গুলো সেগুলারে লঞ্চ বলাতেও আমার আপত্তি, এইগুলাকে বলা উচিত বড় ট্রলার কারন বরিশাল গামী বড় লঞ্চ যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন কেন এইগুলা লঞ্চ না । এইগুলারে লঞ্চ বলে বলে লঞ্চ জার্নির ব্যাপারে মানুষজনকে ভীত করে তোলা হয়েছে ।
সরকারি লোকদের কথা বাদ দিলাম, যাত্রীদের দোষও কোন অংশে কম না, এতটুকু একটা নৌযানে কতজন উঠতে পারবে, এমন গিজগিজ করে উঠা ঠিক কিনা এইটাও তাদের ভাবা উচিত। এবারের ঈদে আগে পরে অনেকদিন ছুটি ছিল, তাই একেবারে শেষে এসে সবাই মিলে ঝাপাইয়া পড়লে অতিরিক্ত হয়ে উঠা ছাড়া উপায় কি ? বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তারা কেন একেবারে শেষ মুহুর্তে এইভাবে রওয়ানা দিবেন ।
অনেকেই দেখি এমন দূর্ঘটনার পর নৌমন্ত্রীর পদত্যাগ দাবী করেন, আরে উনি কি নিজে নৌযান চালান নাকি
সরকার যে ক্ষতিপূরণ দিচ্ছে তার সমপরিমান টাকা দেশপ্রেমিক আবুল সাহেবের কাছ থেকেও আদায় করা উচিত। পাঁচবছর আগে কাজ শুরু হলে এখন আর ঐ পথে লঞ্চ চড়া লাগতোনা ।
লাস্ট বাট নট লিস্ট- এইসব নিয়া বেশী চিন্তা কইরা লাভ নাই, এইদেশে এইসব ঘটতেই থাকবে, আর নতুন সম্প্রচার নীতিমালা অনুযায়ি আপনার এইসব নিয়ে আলোচনায় সরকার বিব্রতবোধ করলে আপনার কিন্তু খবর আছে। ।
[সম্প্রচার নীতিমালার বিপক্ষে কালকে দেখলাম বেশ টকশোবাজি চলছে, এইটা কি নীতিমালার পরিপন্হী না, সরকার বাহাদুর কি দৃষ্টি দেবেন দয়া করে ।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



