somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা ডেউয়া !!!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মাঝে কেন জানি এই ফলটার কথা মনে পরত । ছোট বেলায় অনেকবার খেয়েছি কিন্তু বড় হবার পর সম্ভবত আর না খাওয়ার কারনে হয়ত এই আক্ষেপ । আক্ষেপ হলেও চোখে না পড়ার কারনে অনেকদিন খাওয়া হয়নি । প্রতিবছরই গরম আসলে তাই বেশী বেশী করে মনে পরে। রোযার শুরুতে একদিন নিউমার্কেটে হঠাত করে চোখে পড়ল এই জিনিস । ৪০০ টাকা কেজি চাওয়ায় সেটা চোখেই রয়ে গেল। মনে আক্ষেপ নিয়ে ফিরলাম, ফেরার পর ভাবলাম, ধুর একটা কিনে ফেললেই হত, কি আছে জীবনে। আক্ষেপ যেন আরো বেড়ে গেল, রাস্তা ঘাটে খালি এই জিনিস খুঁজি !!!

ঈদের আগে বাসে করে চিটাগং যাচ্ছি, বাস যখন কর্ণেল হাঁটে জ্যামে দাঁড়ানো রাত ১২ বাজে, আবার চোখে পড়ল এক ফল বিক্রেতা মোটামুটি কয়েক ডজন নিয়ে বসে আছেন । একবার ভাবলাম নেমে কিনে নিয়ে আসি, আবার জ্যাম ছেড়ে দেয় কিনা এই ভেবে আর নামা হলোনা । আফসোস যেন আরো বাড়ল। মনে মনে ঠিক করলাম ঈদের পরে কর্ণেল হাঁটে যাব এই জিনিস কেনার জন্য ।



অবশেষে ইহাকে পাইলাম । কর্ণেল হাঁট আর যাওয়া লাগেনি । সিএনজি করে হালিশহর থেকে ফিরছিলাম, হঠাত মনে হল রাস্তার পাশে একলোক ঝুড়িতে এই জিনিস নিয়ে বসে আছেন। কিছুদূর এগিয়ে আসলেও সিএনজি থামালাম, নেমে কাছে গিয়ে দেখলাম, আহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, কেজি নিল ১০০ টাকা । আরো বেশী চাইলেও সম্ভবত আমি নিয়ে নিতাম, কারন কর্ণেল হাঁট যাওয়া আসার ভাড়ায় লাগত ৩০০ টাকা ! লোকটাকে মন থেকে ধন্যবাদ দিলাম :)

মজার ব্যাপার হল গত কয়েকদিন এই ফল দেখি ঢাকায় ও বেশ ভাল পরিমানে পাওয়া যাচ্ছে, আমিও মোটামুটি প্রায়ই কিনছি, আম্মুও নিয়ম করে ভর্তা বানিয়ে দিচ্ছেন । অনেকটা এইরকম ব্যাপার- বাকি জীবনে আর খাইতে পাই আর না পাই এইবার খেয়ে নিই !!!




সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×