somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প : বউ যখন বেড়াতে যায়

১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"রিজিকের মালিক আল্লাহ" হোটেলের ম্যানেজার তৃতীয় দিন আর নিজেকে সংযত করতে পারলেননা। খেয়াল করেছিলাম বিল দেয়ার সময় তিনি প্রতিবার চোখ তুলে আমার দিকে তাকিয়েছেন গত দুইদিন । আর আজকে তো জিজ্ঞাসাই করে ফেললেন, স্যার প্রতিদিন খালি এক বক্স ভাত নিয়ে যাচ্ছেন, কোন তরকারি নিবেন না । কি মনে হল জানিনা, চেহারায় একটা অসহায় ভাব ফুটিয়ে তুলে বললাম, আসলে রাত আর সকালের খাবারের জন্য যে বাজেট তাতে শুধু ভাত ছাড়া তেমন কিছু আর সম্ভব না । অনেক বড় পরিবার সামলাতে হয়, তাই রাতে যে ভাত নিয়ে যাচ্ছি তার অর্ধেক খাব, বাকিটা সকালে খেয়ে অফিসে যাব , মাঝে মাঝে হয়ত ডিম একটা ভেজে নেই, তাও সবসময় না ! আর দুপুরে অফিসে কম খরচে মাছ ভাত খাওয়া যায় । ম্যানেজার কিছুটা অবিশ্বাসের চোখে একবার আমাকে সহ পোশাক আশাক দেখছেন আবার কি যেন চিন্তা করছেন । ওয়েটারের দিকে হাঁক ছেড়ে বললেন ঐ ভাত একটু বাড়াইয়া দিস ।

পরদিন আমি আবার ও গেলাম ভাত কিনতে । ম্যানেজার ওয়েটারকে ডেকে বললেন ঐ স্যারের জন্য ভাত ভাল ভাবে দিস । অন্যদিন নেটের ব্যাগে দিলেও আজকে পার্সেল দেয়ার ব্যাগে আমাকে ভাত দেয়া হয়েছে । বাসায় এসেত আমি অবাক । ভাতের বদলে তারা চিকেন বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছে । এত রাতে তো আর ফেরত দিতে যাওয়া সম্ভব না, মনে হয় তারা ভুল করে দিয়েছে । খেয়ে নিলাম বিরিয়ানি । পরদিন আবার যখন ভাত নিতে গেলাম, ম্যানেজারকে বললাম ভাই গতকাল তো ভুল করে আপনারা ভাতের বদলে আমাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছেন, সেটার দামটা যে কস্ট করে রাখতে হবে কারন আমি খেয়ে ফেলেছি । এমন সময় পাশ থেকে সেই ওয়েটার বলে বসল বিরিয়ানি ভুল করে দেই নাই, ম্যানেজার আপনারে উপহার হিসেবে দিছেন । আমি ম্যানেজারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি , তিনি হালকা লজ্জা পেয়ে বললেন, না স্যার, ঐ ভুলে মনে হয় দিয়ে দিছে , টাকা দেয়া লাগবেনা । ওয়েটার আবার আমাকে উদ্দেশ্য করে বলে বসল, প্রতিদিন কি আর হুদা ভাত খাইতে কারো ভাল লাগে । ম্যানেজার তাকে ঝাড়ি দিয়ে বলল , ঐ তুই স্যারের জন্য এক বক্স ভাত নিয়ে আয় ।

এতক্ষনে বিষয়টা আমার কাছে পরিষ্কার হল । একটা দোটানায় পড়ে গেলাম, তাদের ভুলটা ভেংগে সত্য বলে ফেলব কিনা । বাসায় রান্না করা তরকারি আছে ফ্রিজে, মানুষ জন না থাকায় কস্ট করে ভাত না রেঁধে আমি দোকান থেকে কিনে নিয়ে আসি । পরে মনে হল ভুলটা ভেংগে দিলে ঠিক হবেনা । এই ম্যানেজারের একটা মানবিক মন আছে, ভুল ভেংগে গেলে সে আর অসহায় মানুষের জন্য দরদ ফিল নাও করতে পারে !!! একটা বোকা বোকা অসহায় হাসি দিয়ে ভাতের বক্স হাতে নিয়ে আমি চলে আসলাম ।

Don't ruin a good story with facts!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৫০
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×