somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালাম-ই-‘পাগলা’ আশিক

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেমিনার কক্ষ... ছেলেপুলে সব এসে ভিড় করে রয়েছে এখানে। সবাই সিরিয়াস। পড়াশোনায় ব্যাস্ত। সামনে যে পরিক্ষা। ইফতিরও তাই আগমন সেমিনার এ। যদিও সে লাইব্রেরী। সেমিনার আর ক্লাসরুম শ্রদ্ধাভরে এড়িয়ে চলে ইফতি। পড়াশোনা সারা বছর না করলেও পরিক্ষার আগে সেও সিরিয়াস হয়ে যায়। তাকে যদি নোট বলে পত্রিকা কাটিং ধরিয়ে দেয়া হয় তাও সে সংগ্রহ করে আগ্রহভরে।
সেমিনারে সব বেঞ্চিই ফাঁকা। তবে এক বেঞ্চের কোনায় একজনের বসার মত জায়গা আছে। ইফতি গেল বেঞ্চ দখল করতে। রাজনীতির সাথে যুক্ত ইফতি ধরা কে সরা জ্ঞ্যান করে তবে সে এক জায়গায় অতি দুর্বল...
বেঞ্চে বসা সাকের। ইফতি ধমকে সাকেরকে বলল, ‘হারামজাদা সর, বসতে দে।' মিন্মিন করে সাকের বলল, ‘ভাই, এখানে তো আফরোজ বসছে। ঠিক আছে বস এখানে’।
ইফতি বসেনা বেঞ্চে। ‘না থাক, আফরোজা বসছে না? বসলে আবার ও রাগ করবে থাক’- ইফতি আশ্বস্ত করল সাকের কে। ইফতির হৃদয়ে ব্যান্ড বেজে ওঠে আফরোজার কথা শুনলে। জামাকাপড়, ব্যাগ, মোবাইল আর মেকাপ মিলে ২৫ কেজি ৭০০ গ্রাম ওজনের ভেটকি হাসি মারা মেয়েটাকে কেন যে ইফতির এতো পছন্দ তা নিয়ে বোধ হয় স্বয়ং ঈশ্বরও দ্বিধাগ্রস্ত। ইফতি দেখল টেবিলে একটা শীট রয়েছে তার উপরে নাম আফরোজার। আফরোজা ক্লাসের ফার্স্ট গার্ল। তাই সে আর লোভ সাম্লাতে পারলনা। সাকের কে বলল, ‘ওই, আফরোজা আসলে কইস ইফতি ভাই শীট নিছে। ফটোকপি কইরা আইনা দিব। ১০ মিনিটের মধ্যে’। ছুটে চলে গেল ইফতি শীট ফটোকপি করতে...
আধা ঘন্টা পর
আফরোজা আর ইফতি সামনা সামনি। বাঘও যে ভালবাসার সামনে বিড়ালে পরিনত হয় ইফতি কে দেখলে তার প্রমান হয়ে যাবে অবলীলায়। কাচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে আফরোজার সামনে। আফরোজা তাকে ঝাড়ছে ঝুল ঝাড়ার মত করে...
- তুমি শীট নিয়েছ কাকে বলে?
- ‘সা-আ-আ...কের কে বলে...ছি...লাম’ শুকিয়ে যাওয়া গলায় টেনে টেনে জবাব দিল ইফতি।
- শীট কার? সাকেরের না আমার? তোমার কত্ত বড় সাহস তুমি আমাকে না বলে আমার শীটে হাত দিয়েছ। ফাজিল। ইতর।
- আমি তো...
- চুউপ।
- লজ্জা নাই তোমার। আমার সামনে থেকে যাও। যত্তসব বেয়াদব ছেলে।
সেমিনারের সবাই হা করে তাকিয়ে দেখছে ইফতির এই বলাতকার হবার দৃশ্য। ইফতিও আর কথা না বাড়িয়ে চলে এল সেখান থেকে।
...

২ বছর পর...
আড্ডায় বসে আছে ইফতি আর রাসিদ এক কফি শপে
রাসিদ - ওই ইফতি, হুনছস আফরোজার বিয়া হইয়া গেছে।
ইফতি - বিমর্ষ ভাবে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ‘হুম’
- কিরে বে? মন খারাপ ওর লাইগা?
- আবারও ‘হুম’।
- কিরে শালা মাইয়া বিয়া কইরা এতক্ষনে টুট কি টুট কইরা ফালাইছে আর তুই শালা হুম হুম মারাচ্ছিস।
- হুম
- ভাই কছম লাগে হুম হুম বাদ দিয়া কিছু ক।
- কি কমু ক? খুব ভাল বাসতাম মাইয়াডারে। কইতেও পারলাম না। তার আগেই বিয়া হইয়া গেল।
- দোস্ত, মন খারাপ করিসনা। ওই আফরোজা না তোকে সবার সামনে ঝাড়ছিল। এই কথা মনে করে ওরে ঘৃণা করার চেষ্টা কর। দেখবি ভুলে গেছিস।
- না রে। ওই ঝাড়ি এতো সুন্দর ছিল এখনও আমার কানে বাজে। রাগলে ওরে অপরুপা লাগে রে। ওরে তো ভুইলা যামুই কোন না কোন একদিন। কিন্তু আপাতত ওরে ভালবাইসা কষ্ট পাইতে দে।
রাসিদ নির্বাক। চেয়ে রইল ইফতির দিকে। আর ভাবল ‘স্লা, ঝাড়িও রোমান্টিক হইতে পারে... যে এই পোলা সেই ঝাড়ির কথা মনে কইরা দুক্ষবিলাস করতেছে। আজিব ব্যাপার। এই কারনেই বোধ হয় কবি বলেছেন, পিরিতির আগুন এমনই আগুন তাতে পুড়লেও ঠাণ্ডা ঠাণ্ডা লাগে’।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×