তোমার শয্যা ছিল কখনো বাহুতে, কখনোবা কোলে, বিছানায়, আমার পাজর ঘেষে, আবার কখনো দোলনায় । তখন তুমি ছিলে অসহায় আর অশক্ত এক নবজন্মা শিশু, ছিলে নিষ্পাপ এক টুকরো উজ্জ্বল রক্তিম মানব দেহ । তোমার আগমনে ছোট এ ঘরটি হয়ে উঠেছিল স্বপ্নিল এক `লাইট হাউস’ ! এ গৃহের মানুষগুলো মুহুর্মুহু আবর্তিত হচ্ছিল তোমাকে ঘিরে । সে সময তোমার একটু কান্নাও এ গৃহের সবাইকে করে তুলত অস্থির ও চঞ্চল আর যখন তুমি হাসতে, বার বার বাঁকা চাঁদ অন্তরে উঁকি দিয়ে যেত, শোনা যেত মুক্তোর ছুটো-ছুটির আওয়াজ । প্রতিটি মুহুর্তে, প্রতিটি ঋতুতে তোমার জন্য এ বাড়ির মানুষগুলোর সময় কাটতো উদ্বেগ-উত্কন্ঠায় । বিছানা-কাপড়-শরীর যথেচ্ছা বারবার তুমি নষ্ট করলেও তোমার এ কাজে কেও কখনো বিরক্ত হতনা । আদর, যত্ন, সোহাগ তোমার দেহে সার্বক্ষণিক অজস্র ধারায় বর্ষিত হত । তোমার আরাম-আয়েশের আয়োজন করতে গিয়ে নিদ্রাহীন আর অভুক্ত থেকে কেটেছে কতদিন-কতরাত ! তুমি কি জানো, তোমার এ দেহের পরতে পরতে স্নেহ-ভালবাসা পূর্ণ কত শত চুমোর ছোঁয়া লেগে আছে ? তোমার শিশু বয়সের শরীরের সে সুঘ্রান আজো যেন স্পষ্ট অনুভবে আসে …! তোমার সুখ, সাফল্য ও সাচ্ছন্দের জন্য এ দেহের প্রতিটি রক্ত বিন্দুর প্রয়াস ছিল সাধ্যাতীত, গভীর মমতাপূর্ণ আর স্বার্থহীন । বিনিময়ে কবে কি দেবে, মনে এ ভাবনা কখনো জাগেনি । তুমি কেমন আছো ? …কত দীর্ঘ সময় তোমাকে দেখিনি ! জীবনের শেষ প্রান্তে এসে, একাকী এ সময়ে তোমাকে নিয়ে প্রথম, তারপরের, তারও পরের স্মৃতিগুলো আমার অনুভুতিকে আজকাল তীব্রভাবে নাড়া দেয় । তুমি কি এখন আমারই অনুকরণে কাওকে নিয়ে বিভোর সময় কাটাচ্ছ ? থাকলেইবা ; এভাবেইতো নিয়তি সাজানো । কিন্তু আমারও যে ইচ্ছা হয় তোমার সাথে একটু সময় শেয়ার করতে ! একবার যদি একটু পিছন ফিরে দেখতে ! নিজেকে যতো-ই বড় ভাবনা কেন, আমার কাছেতো তুমি এখনো সেই ছোট্ট শিশুটিই রযে গেছ । যদি তোমার সাথে আর কখনো দেখা না হয় ! কষ্ট পাবে কী ? তুমি, আমি, সবার জন্যইতো এ পৃথিবী ছেড়ে যাবার সময়টা অনিশ্চিত । আমার এ অনুভুতি হোক কষ্টের কিম্বা লজ্জার, তারপরও লেখাটি লিখে তোমার পুরনো সে ডায়রীর ভিতর রেখে দিলাম । যদি কখনো…। সৃষ্টিকর্তা যেন তোমাকে বহু বহু দিন এ পৃথিবীতে অক্ষত আর সুখে রাখেন ।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।