somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায়

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বিদায়’ শব্দটি কি শুধুই ‘দূ:খ-বেদনার’ সাথে সম্পকির্ত? সত্যই কি বিদায় মানেই বুকের ভিতর শুধুই চিন্চিনে কষ্ট বোধ ? এর উত্তর সরাসরি ‘না’ বলার চেয়ে, বলা যেতে পারে এটি অকল্পনয়ী রহস্যময় এবং নানা বর্ণে বর্ণিল ও অর্থবোধক একটি শব্দ। ‘বিদায়’ কথাটি আমাদের অন্তরে শুধুমাত্র দু:খ-বেদনার অনুভূতিই সৃষ্টি করে; এটি সত্য নয়! আসলে ‘বিদায়’ এর কথা শুনে মানব মনে বিচিত্র যে সব প্রতিক্রিয়া জন্মে ‘দু:খ-বেদনা’ তার একটি অংশ মাত্র।
মূলতঃ ‘বিদায়’ তখনই হয় বেদনার, যখন সে কারো কোন প্রিয় মানুষ বা বস্তুকে কাছ থেকে ছিনিয়ে নেয়। আবার ‘বিদায়’ অফুরন্ত আনন্দ-উল্লাসও অন্তরে বয়ে আনে, যখন সে কারও অপছন্দনীয় কোন ব্যক্তি বা জিনিসকে দূরে সরিয়ে দেয়, সাময়িক বা চিরস্থায়ীভাবে। আমাদের ‘পছন্দ-অপছন্দ, নির্বিকারচিত্ততা কিংবা ভালোলাগা বা না লাগার অনুভূতিগুলো অনুঘটক হয়ে ‘বিদায়’-কে নানাভাবে অন্তরে চিত্রায়িত করে। পরিবার, কর্মস্থল, নিজ পরিবেশ অথবা এ গন্ডীর বাইরে থেকে যে কোন মানুষের অন্তর্ধান কিংবা কোন সম্পর্কের সাথে বিচ্ছেদে আমরা বাহ্যিকভাবে যে বেদনার্থক আচরণই করিনা কেন, সেটাই প্রকৃত উপলদ্ধির বহিঃপ্রকাশ তা বলাটা আদৌ ঠিক হবে না। কেননা আমাদের পরিচিত সব মানুষকেই কিন্তু আমরা সমানভাবে ভালোবাসিনা এবং পারিওনা। এর পরও বিদায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতায় আমরা কথায় ও কার্যক্রমে ব্যক্তি বিশেষের প্রকৃত স্বরূপকে মিথ্যার আবরনে চাপা দিয়ে স্তুতি বাক্য পাঠ করি। কোন ক্ষেত্রে ‘বিদায় হলেই বাঁচি’-অন্তরে এরূপ বিতৃষ্ণা থাকলেও সুচতুরতার সাথে তা গোপন করে সামাজিকতা রক্ষা করি।
আজকাল অনেক সম্পর্কের ক্ষেত্রেই বিদায় যেন অনেক মানুষের জন্য বিশেষ কামনার বস্তু হয়ে দাড়িয়েছে। নতুন কিছু কিংবা অজানার আকর্ষণে মানব মন আজকাল যেন নিয়তই ব্যস্ত। জীবন সময়ের বাঁকে বাঁকে প্রিয়জন হারানোর বেদনায় নাড়ী ছোড়ার যে যন্ত্রণা, সে যেন আর আগের মত চিওকে পাগলপারা করেনা। চির বিদায়ও এখন কি আর মানুষকে দীর্ঘ শোকের ছায়ায় ঢেকে রাখে ? পরিবার সমাজ কিংবা রাষ্ট্রীয় পরিষরেও ‘বিদায়’ বিশেষ কোন বিষয় নয়। সে এখন স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক এক চেতনা। ‘বিদায়ে’-অশ্র“পাত, বিলাপ এগুলো সেকেলে সাংস্কৃতি হয়ে গিয়েছে। যান্ত্রিকতা ও আধুনিকতার স্পর্শে অনুভূতি হারিয়ে ‘বিদায়’ স্বয়ং যেন অত্যন্ত স্বল্পায়ুর কষ্টে পরিনত হয়েছে।
অদ্ভুত ব্যাপার যে, এখন আমরা মানুষেরা, অপছন্দের আর বিপরীত মনোভাবপন্নদের বিদায়ের জন্য কতইনা নিষ্ঠুর পথ ও কৌশল খাটাই! তারপর অপেক্ষায় থাকি। প্রার্থনা করি, বিদায় হয় না কেন ? কবে কার বিদায় ঘটতে পারে তা নিয়ে চিন্তা ভাবনা এবং পরবর্তী লাভ-ক্ষতির হিসেব নিকেষ করি। সময়ে তো কারও কারও জন্য মৃত্যুকেও আহবান করি। এতটুকুতেও থেমে না থেকে কাঙ্খিত বিদায় ঘটে গেলে মিস্টান্নও বিতরন করি----।
স্বল্প সময়ের-এ জীবনে আমরা কত ভাবেই না ‘বিদায়’ দেয়া-নেয়া করি। কিন্তু আমাদের প্রত্যেককে যে অনিশ্চিত এক সময়ে এ সুন্দর পৃথিবী থেকে ‘চিরবিদায়’ নিয়ে যেতে হবে, তা নিয়ে আমরা এতটুকুও ভাবি কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×