আকাশ
আমরা আকাশে যাই; দূরতম আকাশে, যেখানে কোন মানব শিশুর পড়েনি পদচিহ্ন
আমরা আকাশে যাই; দূরহতম আকাশে, যেখানে কোন শিশুই থাকেনা খিন্ন
আমরা চন্দ্র মঙ্গল এন্ড্রোমিডা ছাড়িয়ে চলে যাই কোন অচেনা সময় যানে
উদ্দেশ্যহীন অচেনা কোনখানে
আমরা আকাশে যাই, কখনো কল্পনা-সীমার বাইরের কোন দেশে গিয়ে বাঁধি ঘর,
তুচ্ছ খেলাঘর
আমরা আকাশে যাই
আমরা অদ্ভুত মেঘে ভরা গ্রহে, খুঁজি আপন পর
আমরা আকাশে যাই, বাঁধভাঙ্গা আকাশে, যেখানে নেই পরাজিত সাপেদের লজ্জিত সর্সর্
আমরা আকাশে ভ্রমণ করি, শিশ্নের মত তী্ন রকেটে চেপে মহাকাল
ভেদ করি
আমরা আকাশ ছিদ্র করি, আমরা কৃষ্ণগহব্বরের যোণীতে গিয়ে ম'রি
তবুও আমরা আকাশেই যাই, জীবনের মত সিদ্ধান্তহীন আকাশে;
আমরা অঙ্েিজন নেই, যেমন জীবনের জন্য ভ'রে তুলি জীবন
ব্যার্থ হাহাকারময় কোনকিছু জড়িয়েআঁকড়েফুঁড়ে তোলা বাতাসে
আকাশের রং নেই, আকাশে বাতাসও নেই , তবুও আমরা আকাশে যাই
সমাপ্তিহীন সময়হীন সিদ্ধান্তহীন মহাকাশে
দূরতম অনি:শেষ আকাশে
অর্থহীন বাতাসে
আমরা আকাশে যাই, মূর্ত বিমূর্ত অসহায় আকাশে
নির্বিকার বিপণ্ন বিদগ্ধ আগুন্তক আকাশে
আমরা আকাশে যাই, সত্যিকার আকাশে, মিমাংসাহীন অনন্ত মহাকাশে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


