যেখানে লেখাগুলো শেষ হয়; আর শেষ হয়ে শুরু করে এক অব্যক্ত চিত্রগাঁথা
প্রিয় আড্ডা, প্রিয় পরিচিতেরা এবং আমরা, যেখান থেকে শুরু করি এক অদ্ভুত
আদান-প্রদান
প্রতিবাদ, প্রতিকার, একাত্মতা, পরিহাস বা স্থানিক দলবদল।
যেখানে বোধগম্যতার একটা শ্রান্ত নদীতে আমরা শুরু করি অকান্ত মাথা ডোবানো
একটা একত্রিত নিবিষ্ট উদাসীন মন
অতীত নিয়ে ভাবিনা কেউ আর, অতীতের কান্তি আর বহন করিনা বুকের গভীরে
শুধু নিজেদের খোঁড়াখুঁড়ি শেষ করে কান্ত বসে থাকি মরে যাওয়া নদীর শিয়রে
এখানে নদীর নাম ভিন্ন
এখানে জলজ শেওলাগুলোও অন্য
এই শেওলায় পিছল খাইনা কেউ
এমনকি ভুল করে শাপলা তুলতে গিয়েও নয়
আসলে আমরা জেনে গেছি সব
শিল্প, ব্যাকরণ, ভাষাতত্ত্ব থেকে সফল কবিতার খুঁটিনাটি, সবই;
আসলে আমরা হয়ে গেছি জংধরা দন্ডিত দ্রষ্টা
হয়তো মরে যাওয়া মানুষগুলোর চাইতেও নন্দিত নষ্টা
যেমন, একটা দুরন্ত মাছিকে পৌনে এক সেকেন্ড দেখে বলে দিতে পারি
আর কতটা উড়তে পারবে তার নিরবিচ্ছিন্ন পাখা
অথবা একবার; একটুখানি শুঁকেই বলে দিতে পারি-সফল তেলাপোকাটির গায়ে
কার আশীর্বাদের রং মাখা
অথচ আমাদের আড্ডায় আসেনা কেউ, এমনকি পরাজিত পতিতাও নয়
আমাদের লেখাগুলো প্রকাশক কেনেনা, এমনকি ছুঁয়েও দ্যখেনা আমাদের
দাম দিয়ে কেনা অফসেট পাতাগুলি
এতেও কিছু যায় আসেনা, কারণ আমরা জেনে গেছি সব
খাদ্য, শরীর কিংবা কবিতা আর ভুল করেও তোলেনা রব
আমাদের কিছুতেই আর কিছু হয়না
সামনের বোরখা পড়া সড়কে দশটা যোণী আর একশ দশটা শিশ্ন মাথাকুটে মরলেও
আমাদের রোমক্থপে ওঠেনা একফোঁটা জল
নির্বোধ আদমেরা মল ছড়াতে ছড়াতে উণ্নাসিক হেঁটে গেলেও আমরা করিনা বিন্দুমাত্র শঙ্কিত কোলাহল
আসলে পারি না; বোধহয় আমাদের কোষগুলো ভিন্ন
হয়তো আমাদের হরমোনের গতিপ্রকৃতিও অন্য
আমরা লাশে ভরা শহরে হেঁটে বেড়াই মেয়াদ উত্তীর্ণ বিপণ্ন ছায়াদের মত
আমাদের দেখে মাঘের কাকেরাও করে না ভ্রূকুটি,
আমরা বয়ে বেড়াই নি:শব্দ একাকী ত
এতেও আমাদের কিছু যায় আসেনা
আমাদের কাঁধে শান্তির সুবোধ কপোতেরা অজানা লজ্জায় বসেনা
বোধহয় তাদেরও জানা হয়ে গেছে সব
প্রেম, কাম, হিংস্র (বেস্ট সেলার) উপন্যাস থেকে জাতিসংঘের
শান্তি মিশনের সকল শ্লোগান
তারা এখন একান্তে বসে গায় কেবল নীড়ে ফেরার গান
আমাদের কখনো নীড় ছিলনা, শান্ত_সুফলা বা সিজোফ্রেনিক
কোনটাই নয়
আমাদের ধারণ করেনি কোন প্রথাগত জরায়ু;
ভদ্র অভদ্র বা শধুই পুঁতিগন্ধময়
আমাদের ঘিরে বিষণ্ন কপোতেরা নি:শব্দ শুধু ওড়ে
বোধহয় স্বভাব দোষে প্রতীায় থাকে, যদি কেউ; কোন একজন নীড়ে ফেরে
আমরা নীড়ে ফিরি না, আমরা হয়ে থাকি একটা একত্রিত নিবিষ্ট উদাসীন মন
আমরা ছায়ার উৎসের কাছেও যাইনা,
আমরা শুধু প্রতীায় থাকি, আগামীর কবিতার আলো,
আমাদের মৃত-কোষে
পৌছুবে কতণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


