মাখামাখি হয়ে খানিকটা বিশুদ্ধ কেরোসিনের আশায় প্রান্তে প্রান্তে ছুটে
বেড়ালাম। সংযোগ সাধনের প্রচেষ্টা চালালাম যোগাযোগ কৌশলে আমার সবটুকু
দতা ঢেলে দিয়ে। কিন্তু কোথাও সংযোজিত হতে পারলাম না। ঘটনাটা এমন
ছিলনা যে দূরালাপণীতে কারো সাথেই কথা হয়নি, অথবা এমনও নয় যে ঠিক
সেই মুহূর্তে তারা কেমন আছে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণাও আমি তৈরী
করতে পারিনি। অথচ কোনক্রমেই কারো সাথে সংযোগ স্থাপণ করতে পারলাম না। প্রিয়রা ক্রমশ দূর্লভ হয়ে উঠছেন ঘটনাটা এমনও নয়। খানিকটা উদ্যম আর
অর্থ থাকলে সহজেই তাদেরকে খুঁজে বের করা সম্ভব এবং এমনকি আরও সম্ভব তাদের সাথে সরাসরি যোগাযোগ করা। কিন্তু এসবের পরও যেটা কঠিন হয়ে পড়েছিল সেটা হলো তাদের সাথে সংযোজিত হওয়া। হয়তো আমার সংযোজন
মতারই বড় ধরণের বিকৃতি ঘটেছে নয়তো, আমি ক্রমশ উপলব্ধি করতে পারছি
যে সংযোজিত হবার কোন মৌলিক তাড়ণা আর আমার মধ্যে অবশিষ্ট নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


