somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসবে প্রসবে ভারাক্রান্ত ব্লগ

২৬ শে জুন, ২০০৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখছি ব্লগ ইদানিং খুবই প্রজননশীল হয়ে উঠেছে। গ্রীষ্ম মন্ডলীয় আবহাওয়ায় শুক্রাণু ডিম্বাণুর নিষিক্তকরণ ক্ষমতার জন্য সহায়ক এটা জানতাম. কিন্তু এখন যেভাবে প্রজননে প্রজননে ব্লগ ভরে উঠেছে তাতে ব্লগের জরায়ু আর কত অসীম সংখ্যক সন্তান ধারণে সম তা নিয়ে ইতমধ্যেই আমার মধ্যে শঙ্কা তৈরী হয়েছে। অধিকাংশ পোষ্টেই কোন সৃষ্টিশীলতা নেই, চারপাশে ছড়ানো কেবল একটি ক্ষণ সহবাসের উৎপাদন। উৎপাদনে আসলে কিছু হয়না কেননা উৎপাদিত হতে থাকা আর ম্যানুফ্যাকচার কোম্পানীর পালে পালে তৈরী হওয়া দ্রব্য পণ্যের মধ্যে কোন সৃষ্টিশীলতা নেই, বৈচিত্র্য তো একেবারেই নেই।

অন্যদিকে ভালো কোম্পানীতে উৎপাদনের যে প্রমিত মান সেটিও এখানে অনুপস্থিত। ব্লগে ধরে ধরে চিহ্নিত করা যায় এমন পোষ্ট তো রয়েছেই সেই সাথে রয়েছে একগুচ্ছো নতুন সম্ভাবনা এবং এসব সম্ভাবনার অপমৃতু্য। যারা ব্লগ ধারণার সাথে নতুন ভাবে পরিচিত হচ্ছেন তাদের অধিকাংশই নিজেদের বহুদিনের জমানো আত্ম প্রকাশের অপ-ক্ষুধা মিটিয়ে অথবা একটা দুটো সুরসুরি দিয়ে পালিয়ে যাচ্ছেন। আবার অনেকে আরেকটু উচ্চাভীলাসী হয়ে এক সপ্তাহেই শ'দুয়েক পোষ্ট মারার ব্রত নিয়ে নেমে পড়েছেন। বাঁধ ভাঙ্গার আওয়াজ খুবই রোমান্টিক শব্দ তবে তবে এতে সৃষ্ট যে বন্যা তা আর যাই হোক সৃষ্টিশীল নয়।

এছাড়া আরো রয়েছেন স্তুতি বিশারদেরা; যারা পরস্পরের নতুন ত্যাগ করা মলের ঘ্রাণ নিয়ে এতই মগ্ন , আদতে এসব মলভান্ড যে দুর্গন্ধ ছড়াচ্ছে সে বিষয়ে সচেতন থাকেন না। স্বাধীনতা আর ভাসিয়ে দেবার মধ্যে যে পার্থক্য রয়েছে তা অনুধাবনের জন্য এদের অনেকেই অনুপযুক্ত। একইসাথে রয়েছেন অন্ত:সার শূণ্য লেখার টোপ ফেলে বসে থাকা স্তাবক প্রাজ্ঞরা, যারা মন্তব্য না পেয়ে এত মনমরা থাকেন যে মাঝে মাঝে কোন হৃদয়বান এগিয়ে এসে একটা দুটো মন্তব্য লিখে তাদের বয়স্ক অভিমানে কিশোরী স্পর্শের পরশ বোলান। এতে কিছুটা কাজ হয় কিন্তু পুরোপুরি বোধহয় হয় না কেননা তাদের ুধা দেখছি বেড়েই চলেছে। এই পুরো প্রক্রিয়াটা অনেকটা বাসের ভীরের আড়ালে শারীরি সুখ পাবার মত, ধ'রা পড়ে মার খেলেও মূল প্রক্রিয়ার কোন সমাপ্তি নেই।

প্রসবে প্রসবে কান্ত ব্লগের জরায়ুর জন্য ইদানিং তাই আমার একধরণের সহমর্মিতা তৈরী হয়েছে। যে বাক্য সমষ্টি আমরা ঘনিষ্ট বন্ধুরা ব্যাবহার করে থাকি তা আবারও ব্লগের অপ-প্রবণতার জন্য বলছি.... "তাদের অনেক আসে কিন্তু হয় না, তাদের অনেক হয় কিন্তু আসে না"।

বি:দ্র: ব্যাক্তি আক্রমণ আমার উদ্দেশ্য নয় তবে অপ-প্রবণতা নিয়ে কথা তো বলতেই হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ দুপুর ২:৩৯
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×