somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্লিপ্ত ারীয় দ্রবণ, পর্ব 2

২৭ শে জুন, ২০০৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ লিসা সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল,
জানেন আজকের দিনটা আমার, শুধুই আমার
চোখ সরিয়ে থাই কাঁচের বাইরের রাস্তার দিকে চোখ রেখে আমি বললাম
কেন?
লিসা ওর স্বাভাবিক উৎসাহে বলল
কারণ আজকের দিনটা মেঘলা, দেখছেন না আজকে সকাল থেকে রোদের কোন আনাগোনা নেই।-
এরকম দিন আমার খুব পছন্দ, যখন কলেজে পড়তাম তখন এরকম দিন পেলেই আমরা বন্ধুরা মিলে একসাথে বেড়িয়ে পড়তাম, ঘন্টা হিসেবে রিঙ্া ঠিক করে সারাদিন ঘুরতাম।
একটু থেমে আমার দিকে তাকিয়ে আরো ঘনিষ্ট স্বরে লিসা বলল,
যতণ আমরা একসাথে আছি ততণ দিনটা এরকমই থাকবে।
বিব্রত হয়ে, একটু হেসে আমি সহজভাবে বললাম
এরকম দিন আমার ঠিক পছন্দ না, কেমন যেন অলস, নিভুনিভু
লিসার মুখ থেকে চোখ সরিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে আমি বললাম,
আমার পছন্দ সূর্য্য, জ্বলজ্বলে সূর্য্য ওঠা দিন। জ্বলন্ত সূর্যের দিকে সরাসরি তাকাতে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন চোখ দিয়ে সূর্যের আলো ঢুকে সারা শরীর স্বচ্ছ করে দিচ্ছে, ভেতরে একটা ওম ছড়িয়ে পড়ছে।
আমার কথায় লিসা হেসে উঠল, আর একইসাথে বাইরের ব্যস্ত সড়কে বিকেলের রোদ দারুনভাবে ঝলমল করে উঠল।
আমি ভেতরে ভেতরে কিছুটা সুখী হয়ে উঠলাম, আর লিসার সাথে দুষ্টুমী করে বললাম দেখলে তো আজকের দিনটা আসলে আমার।
লিসা কপট রাগে হেসে উঠল। ওর হাসিটা আমার মধ্যে সুর্য্যের চেয়েও তীব্র কোন আলো যেন সঞ্চারিত করল।
মনেমনে ভাবলাম এই হাসিটাকেই আমি এতদিন অপছন্দ করে এসেছি? গত দু-বছর ধরে এই হাসিটাকেই আমার নাটুকে বলে মনে হয়েছে? নিজেকে আমার খানিকটা অপরাধী বলে মনে হল।
যেভাবেই হোক আমার চিন্তা স্্েরাতের একটি অংশ লিসা যেন বুঝতে পেরেছিল,
অভূতপূর্ব মমতা আর লাজুক আত্মপ্রেম নিয়ে ও বলল,
জানেন ছোটবেলায় আমার হাসি দেখে নাচের স্কুলের শিক কি বলত?
বলত, তোমার নাম লিসা না হয়ে আসলে সি্নগ্ধ হওয়া উচিৎ ছিল
লিসার কিছুটা আত্মগর্বী যদিও সরল স্বীকারোক্তিটা আমার ভাল লাগল
তবু আমি নিশ্চুপ থাকলাম
আমার মনে হল লিসার হাসিটা ছোটবেলায় যেমন ছিল এখন আর ঠিক তেমনটি নেই
অনেকটাই পাল্টে গেছে, সেটাই স্বাভাবিক
আমি একদম ছোটবেলায় ওর হাসিটা কেমন ছিল তা ধারনা করার চেষ্টা করলাম
আমার কাছে খুব স্পষ্ট হলনা
আমি লিসার দিকে আরো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলাম
হঠাৎ করে আমাকে চমকে দিয়ে লিসা জিগ্গেস করল,
কি দেখছেন?
আমি তাৎনিক কোন উত্তর দিতে পারলাম না। লিসার হাসির মতই নিজের চোখ নিয়ে আমার মধ্যে যে আত্মগর্বী বোধ জেগে উঠতে শুরু করেছিল, চমকে ওঠায় সেটি নিয়ে আমি আর কিছু বললাম না। বরং আরেকটু দুষ্টুমি করার ইচ্ছাতে বললাম,
নাচের শিকেরা যে এত হাঁদা হয় তাতো জানতাম না।
লিসা কিছুটা অসন্তোষ নিয়ে হেসে উঠল। হঠাৎ করেই ওর চোখে ঝিলিক দিল প্রায় অস্পষ্ট নাগরিক গণিত। যদিও পর মুহূর্তেই তা মিলিয়ে গেল এবং ভেসে উঠল সরল দুষ্টুমি।
আমরা আরো কিছুণ নিশ্চুপ থাকলাম।

যখন ভাবছি খাবারের বিল দিতে উঠব, তখন লিসা বলল
জানেন আপনার নাম্বারটা মোবাইলে কি নামে সেভ করেছি?
আমি জিগ্গেস করলাম,
কি নামে?
লিসা অত্যন্ত গোপনীয়তার একটা দূর্লভ ভঙ্গিতে বলল, (ওর এই ভঙ্গিটা আমার খুব পছন্দের)
মি: স্কলার।
অবশ্য এরও আগে অন্য একটা নামে সেভ করা ছিল।
এরপর পুরোপুরি রহস্যময়ী হাসিতে ও বলল,
আজকে থেকে নতুন একটা নামে নাম্বারটা সেভ করব।
ভেতরে ভেতরে কিছুটা কৌতুহলী হয়ে উঠে আমি বললাম,
তাই নাকি?
কৌতুহল আরো তীব্র হওয়ায় জিগ্গেস করলাম,
কি নাম দেবে, রৌদ্র্য নাকি রুদ্র?
লিসা একটা গোপন হাসি হেসে বলল,
সেটাতো আপনাকে বলা যাবে না, তবে রৌদ্র্য বা রুদ্্র কোনটাই নয়, একেবারে আমার নিজের দেয়া নাম
এবার আমি কিছুটা অসন্তুষ্ট হলাম, খানিকটা ভালোও লাগল
আমি বললাম,
তাহলে আর আমাকে জানিয়ে লাভ কি, তুমি যখন নামই বলবেনা
লিসা একরাশ মমতা নিয়ে আমার দিকে তাকালো এবং খানিকটা কর্তৃত্বপরায়ণ হয়ে বলল,
বলল,
সবকিছু তো আপনার জানার দরকার নেই।
আমি লিসার কথা মেনে নিলাম এবং নামের বিষয়ে আমার কৌতুহল মুহূর্তেই শেষ হয়ে গেল।
ব্যাপারটা ওর পছন্দ হল কিনা বুঝতে পারলাম না
বিল দেবার জন্য আমি দাঁড়াতেই ও বলল,
চলুন ওঠা যাক, আজকের বিকেলটা খুব সুন্দর, এমন সুন্দর বিকেল ্এখানে বসে নষ্ট করা ঠিক না।
আমি ওকে রিঙ্ায় করে ঘোরার প্রস্তাব দিলাম
লিসা সচ্ছন্দে মেনে নিল
কাউন্টারে বিল দিতে দিতে,আমার মনে হল মেয়েটির সাথে নানাভাবে আমি জড়িয়ে যাচ্ছি, এভাবে জড়িয়ে যাওয়া কি আমার জন্য ঠিক হচ্ছে?

বেশ কিছুণ রিকশায় যেতে যেতে আমার মনে হল এবার একটু হাঁটতে পারলে ভাল হত
একটা পার্কের কাছে রিকশা থামিয়ে আমি হাঁটার প্রস্তাব করলাম
লিসা জানালো হাঁটতে ওর কোন অসুবিধা নেই, কিন্তু খুব বেশিণ নয় কারন সন্ধ্যা থেকে ওর ছাত্রীরা আসা শুরু করবে।
ওর দ্বায়িত্ববোধ আমাকে আশ্বস্ত করল।

পার্কের বাইরের ফুটপাথ ধ'রে হাঁটছি, দুপাশের নাম না জানা গাছের ফাঁক দিয়ে আলো আসছে। পড়ন্ত বিকেলের রোদে ফুটপাথে গাছের ছায়া পড়ছে আবার মিলিয়ে যাচ্ছে। আমাদের ডান দিক দিয়ে দুরন্ত গতিতে গাড়ী ছুটে চলেছে । সেদিকে বিশেষ মনোযোগ না দিয়ে আমি তাকালাম বাঁ দিকের পার্কের সুঁচালো গ্রিলগুলোর দিকে, সুন্দর সারিবদ্ধ এবং আকাশমুখী। দেখলাম একটু দূরে পার্কের দেয়াল বরাবর একটা আমগাছের তলায় রংওঠা, জীর্ণ পোশাক পড়া পতিতা বাঁ হাত দিয়ে সিগারেট টানছে আর ডান হাতে একটা সুপুষ্টু শিশুকে ধ'রে স্তন্য পান করাচ্ছে। শিশুটি একনিষ্ঠ মনোযোগে স্তন্য পান করে চলেছে, আবার স্তন মুখে রেখেই এদিক ওদিক তাকাচ্ছে। শিশুটিকে এবং ছাই রংয়ের আধখোলা স্তনটিকে দেখতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে খেয়াল করিনি কখন লিসা আমার দিকে তী্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর দিকে প্রশ্নবোধক চোখে তাকাতেই ও চোখ সরিয়ে নিল আর নিজের পোশাক ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। পোশাক ঠিক করার সময় কারো দিকে তাকানো অশোভন জেনেও আমি লিসার দিকে তাকালাম। দেখলাম পোশাকের ফাঁক দিয়ে ওর বাঁ কাঁধের কালো ব্রার স্ট্র্যাপটা বেরিয়ে আছে। যদিও এরপর আমি চোখ সরিয়ে নিলাম। লিসা সচেতন হয়ে সেটি ঠিক করে নিল। ইতমধ্যে আমরা আমগাছটার আরো কাছে চলে এসেছিলাম। মহিলার কোলে থাকা শিশুটি আমাদের দেখে ফিক্ করে হেসে উঠল। আমার মনে হল খুব শৈশবে লিসার হাসি বোধহয় এমনই ছিল। মহিলাটি আমাদের এগিয়ে আসতে দেখে আরেকটু ছায়ার আড়ালে যাবার চেষ্টা করল। লিসা দ্রুত পা চালিয়ে আমগাছ পেরিয়ে গেল, আমি চারদিকে তাকিয়ে পূর্বের গতিতেই আসতে থাকলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×