এখানে শায়িত কিছু মৃত পোশাক
সংস্পর্শহীন এবং ব্যাধিগ্রস্ত
যদিও আকাশে একে একে উঠে গেছে কিছু বিনম্র দেয়াল
যদিও মেঘেদের ফাঁক গলে ভুল করে ভূমিতে নেমে আসে বৃষ্টির খেয়াল
এখানে ইতস্তত ছড়ানো কিছু অশোভন অনর্্তবাস
খানিকটা আহত ও ব্যবহারে জীর্ণ, হয়তো ধস্ত
যদিও বাতাস এলে টান টান ওড়ে দুটো বিশুদ্ধ গোলক
যদিও গতি কমে এলে নুয়ে পড়ে তাদের বৃন্তের ফলক
এখানে ভুলে যাওয়া কাল থেকে দাঁড়িয়ে আছে দুটো সর্পিল বাঁশ
নারী সংস্পর্শহীণ, অভিযোগপ্রবণ এবং খানিকটা দ্বিধাগ্রস্ত
যদিও ঘুড়ি ওড়ানো বালকের চঞ্চল স্পর্শে দৃঢ় হয়ে ওঠে তাদের সিমেন্টের বাঁধন
যদিও অন্ধকার নেমে এলে শুরু হয় তাদের বিনিদ্র রাত্রির অসহনীয় ঠকঠক কাঁপন
এখানে হেলান দেয়া কংকালের মত কুঁজো হয়ে আছে একটি সাহসী চিলেকোঠা
শেষতম মহাযুদ্ধের য়ে যাওয়া স্মৃতি, ভঙ্গুর এবং পেনিসিলিনের মত প্রাজ্ঞ
যদিও এই গৃহেরই কোন স্যাঁতস্যাঁতে কোণে আমার বসবাস
যদিও এই গৃহেরই জানালা দিয়ে আসা সূর্যালোকে বেড়ে যায় আমার পোষা কুকুরের কাশ
এখানেই আমি পড়ে আছি প্রায় অনন্ত
হয়ত থাকতে হবে এখানেই
একা আমি আর আমার বিম্বিত ছাদ
নিষ্ঠুর, মগ্ন আর নিশ্চুপ উদভ্রান্ত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




