somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আততায়ীর প্রতি

০৪ ঠা নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ যেন নিয়তই এক সম্ভ্রান্ত আততায়ীর সাথে বসবাস
ঠোঁটে হাভানা চুরুট ঠেকিয়ে
বিকেলের রোদে পিঠ দিয়ে একাগ্রে মেপে চলা
সময় নয়, জীবন নয় কেবল এক একটি মুহুর্ত

বিস্রস্ত আমি ম্যাক্সিকোর রাজপথ অলিগলি খুঁজে নিয়ে এসেছি
কিছু যাপিত সময়, কিছু বন্ধনহীন সংগমের স্মৃতি
আর ভেঙ্গে যাওয়া মিছিলের ছাই
একটা আধখাওয়া আপেল আর ফ্যাকাশে রুমাল

কিন্তু এখনো পাশ ফিরে দেখি
বই কামড়ে পড়ে থাকা ইদুরের মত, বাইরে অপেক্ষমান চাঁদ
যেন একটুকরো হাড় ভেবে সতর্ক পাহারায় রেখেছে
বহুকালের ক্ষুধার্ত কুকুর

দেখি ধমণীতে বয়ে চলে ঔপনিবেশিক দালানের হলুদ পলেস্তারা
যেন আটকে রয়েছি ধূসর অতীতের সাথে
আর উই পোকাদের গোপন সমাবেশে নির্ধারিত হচ্ছে আমার নিয়তি

অথচ পশ্চিম সমুদ্রে নেচে ওঠে মাতাল তরঙ্গ
ওয়েস্ট ইন্ডিজের চিত্রকলা ভেদ করে তাকিয়ে রয়েছে বিবস্ত্র স্তন
আর সন্ধ্যার আঁচে জেগে উঠতে শুরু করেছে লবণাক্ত নাগরিক জন

তবুও কি নির্বিকার চুমুকে ভিজে ওঠে আততায়ীর নিবিষ্ট ঠোঁট
দাদীমার আয়নায় সে ঠিকঠাক করে নেয় বিস্রস্ত চুলের ভাঁজ
আর মেপে চলে আমার উপদংশের স্মৃতি
পুরোটা নয়, আংশিক ব্যাথাতুর নিভৃতি

আমি খলখল তরুনীর মত ভেসে যাই নগণ্য কৌতুকে
এক আধটা তীর্যক উপাধিতে শুয়ে পড়ি মর্ষকামী বিছানায়
আর বাদ-বিবাদগুলো আমাকে ভেঙ্গেচুরে শোয়াতে থাকে
নির্বাণের বৌদ্ধিক চৌরাস্তায়

তবুও আমি প্রতীক্ষায় থাকি
অনেকগুলো ব্যার্থবারের মত এগিয়ে যেতে থাকি
আমার কোষগুলো ক্ষয়ে যেতে থাকে
এখনি নিহত হতে হবে আমাকে
নিহত হবার এটাই শেষ সময়
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:১৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×