লাশগুলো সবসময়ই বিভৎস হয়
একটা মর্মদন্তু সংবাদ জানাতে থাকে জীবিতদের
কেঁপে ওঠা ফাল্গুন স্তব্ধ হয়ে ঝিমিয়ে পড়ে
আর ছিঁড়ে যেতে থাকে স্নায়ুর সজীবতা
পথগুলো অচেনা থাকেনা কোনকালেই
ভেতরে ভেতরে শেকড় গজিয়ে বিস্তৃত হতে থাকে আজীবন
আর আমরা পৌছাতে থাকি একটা দূর্মর অভিকর্ষে
স্বপ্ন থেকে সীমাব্ধতায়, সীমাবদ্ধতা থেকে স্বপ্নে
আমাদের ছেড়ে গেছে যারা, তারা অতিক্রম করেছে বিভৎসতার ভীতি
আমরা রয়ে গেছি যারা, তারা বুনে চলছি অবদমনের ত্রস্তনীতি
অথচ ত্রস্তরা পায়না কিছুই
মন্থনের আস্বাদ কিংবা স্বেচ্ছা মৃতু্য
একটা দুটো বনফুল
অথবা একটা দুটো বোলতার কামড়
আর তাই প্রাজ্ঞরা বিষণ্ন চিরকাল
যযাতির, উদ্বেগ উৎকন্ঠাও সতত বহমান
শত মন্থনেও তৃপ্ত হয় না জলজ তৃষ্ণা
শত মৃতু্যতেও থেমে যায়না জীবনের গান
তবুও স্বপ্ন থেকে কেউ যদি সীমাবদ্ধতায় ডোবে
তবে বেলা শেষে সে স্বপ্নের কাছেই ফেরে
তারপরও, লাশগুলো সবসময় বিভৎসই হয়
আর আমাদের জানান দিতে থাকে স্বপ্নভঙ্গের ভয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


