somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের গন্ধ

১৭ ই নভেম্বর, ২০০৬ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য্যকে পেরিয়ে যাবার পর বাকী থাকে কি কিছু
প্রশ্ন ছিল স্মিতহাস্য মহাকালের,
অথচ নির্বিকার,
অথচ নিষ্ঠুর প্রশ্ন হিসেবেই ছিল
পৃথিবীর মানুষেরা উত্তরে একদা সমস্বরে বলেছিল
না; নিশ্চিত করেই না

যদিও এর পর কোপার্নিকাস বদলে দিয়েছেন বহুকিছু
অলঙ্ঘনীয় অর্ণিনিত গণিতের অনেক হিসেব
যদিও এখনো অনেকে তৃপ্তিতে তোলেন শান্তির ঢেকুর
একটা মর্মান্তিক উপবৃত্তে ফিরে ফিরে আসা ব্যার্থ স্মৃতির রেণু

যেন বহুদিনের জমে ওঠা কঙ্কালের হলদে অবশেষের মত নড়ে ওঠে চেতনা
একটা আটকে থাকা বিবমিষা বেরিয়ে যাবার নীল সুখ

এদিকে কাগজের শুভ্র কৌমার্যে উঁকি দিয়ে যায় তীব্র লাল নিশান
প্রতিবাদের কামনাময় স্বর জানান দেয় উপনিষদের গ্রন্থীতে
অধরা উন্মাদনার নি:শেষিত সরল মমনে

তবুও কি সমাধিত হয়ে যায় সকল নিনাদ
কোষের ভিতরে বেজে চলে যা
একটা মগ্ন তারল্য, রক্তের ভেতরে লিখিত উপনিষদ

যেন মনে হয় স্তব্ধ হয়ে গেছে পূর্বাপরের সকল সমস্বর
কয়েকটি যত্ন করে রাখা পান্ডলিপি
কয়েকটা অপ্রকাশিত দু্যতিময় পৃষ্ঠা

তাই অহর্নিশ প্রশ্ন জাগে
এতটা বিযুক্ত হতে পারা কি যুক্ততার অভিনব সংঘাত
ভেতরে ভেতরে শাণিত ছুরিকার মত অবশ্যম্ভাবী
যেন রক্তস্নাত খুনীর চোখে তীর্যক হাসি
অভ্যস্তার একটা নির্বিকার পারঙ্গমতা

এ গ্রহের সবাই, পেরে উঠেছেন বহুকাল আগেই
কোপার্নিকাসকে কবর দেবার অবিলম্ব শোকচু্যতির পরেই
যদিও মহাকালের প্রশ্ন এখনো জ্বলজ্বলে বিদ্যমান
ফিনিক্স পাখির ডানায় এখনো শুনতে পাই তার ফিরে আসার গান

শব্দটা শোনেনা কেউ, বিশেষত যাদের শ্রাব্যতা সীমা ক্ষীণ
এমনকি প্রশ্ন দেখে উন্নাসিক হন মার খাওয়া পান্থ জনও

তাহলে বধির আমি, কাকে শোনাবো শব্দটার স্বর
একটা তীক্ষণ দূরালাপন
মহাশূণ্যে বেজে চলা একটা দ্রিমিকি দ্রিমিকি স্পন্দন
বহুদূর থেকে হেঁটে আসা বিমানবিক অগি্ন-মন্থন

যাতে ভাষাহীন ছন্দে ডুবে যায় সব
যেন মিশে মিশে শেষ যায় মহকালের মহাবিস্ফোরণের রব

হয়ত এভাবেই ডুবে যাবে মগ্নতা
বিমানবিকের নগ্ন ছন্দ
তবে আমি নিশ্চিত জানি
মানবিক পৃথিবীতে ভেসে বেড়াবে এই অধরা শব্দের গন্ধ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×