আমাদের সমুদ্র স্্েরাতে তোমাকে জানাই স্নানের আহবান
সুবাসিত গন্ধে মাতাল স্বপ্নের ঘোর
জানি স্বপ্ন থেকে তুমি পালিয়ে বেড়াও আজনন
পাছে সামনে আসে চেনা পথের অদ্ভুত মোড়
অথচ জীবনের ভাঁজে ভাঁজে দেখা হবে তোমার সাথে
হয়ত ঠিক তুমি থাকবেনা
হয়ত ঠিক পূর্ণ হবে না
তবে ছায়া পড়বে দীর্ঘশ্বাসের মত
তবুও একটা সৎ বিষণ্নতা
একদা ভালোবাসার মত উচ্ছল
কখনো ভিজবে না বলে পাড়ে দাঁড়িয়ে বাঁচিয়ে ছিলে পরনের দামী আঁচল
অথচ কি ভয়ার্ত ছিল তোমার চোখের বাঁক
না-মানুষের ক্ষুধার্ত চাহনির তৃষায়
যেন ঘরবন্দী সাজানো শুভ্র কাক
অথচ কাক হয়েও তুমি পেতে চাও, না-মানুষের রক্তের স্বাদ
নোনতা গন্ধ মাখা নীল বিষের ছোবল
বিষণ্নতা জমে জমে পুড়িয়ে ফেলা সমস্তটা আকাশ
সমস্বরে চিৎকার করে ওঠা অমানুষের যান্ত্রিক ঢোল
তোমার এই স্থলজ শখের সাথে আমার নিরন্তর ভালোবাসাবাসি
পতিতার স্তনের মতই নিটোল আশাবাদী ঘ্রাণ
তাইতো আহবান জানাই নোনতা সমুদ্রে
এসো একসাথে করি জেলিফিসের সাথে স্নান
অথচ তুমি রয়ে যাও অগভীর বালুচরে
শুকনো ঝিনুকের খোঁচায় সৃষ্টি কর ক্ষত
ঈগলের ডানার রঙধনু চুরি করে
ডুব দাও পলাতক চোরাবালির মত
এখানেও আমি নই,
তুমি টেনে দাও জলজ আর স্থলজের বিভেদ
কাঁটাছেড়া শেষ করে
সরিয়ে দাও জেলিফিশের শেষটুকু মেদ
অথচ তুমি ভুলে যাও
আমরা ঝুলে আছি একই মহাশুণ্যে
সমুদ্রে যদি তৃষ্ণা মেটাতে চাও
তাহলে দেখা কর শ্বেত হাঙ্গরের সাথে
স্থলের কুঠুরিতে থেকে কাগুজে বাঘের লড়াই ক্লান্ত করে খুব
আমি চললাম
হয়ত কথা হবে ঝড় তোলা মেঘেদের রাতে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



