somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃতদের শহরে একজন নির্বোধ

২৯ শে মার্চ, ২০০৭ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে কেউ বলে দেয়নি
তবুও বুঝতে পারি এ শহরে আজ শোকের মাতম
যদিও রাস্তাঘাটগুলো অবিকল একই রকম
যেন গার্সিয়ার উপন্যাসের পুরোনো মাকোন্দ
আমাকে কেউ নিয়ে যায়নি সেখানে
যেখান থেকে শোনা যাচ্ছে একটা গুমোট হাহাকার
যেন অসংখ্য চিৎকারের রেশ এখনো রয়ে গেছে আকাশে
অত:পর নি:শব্দ শান্ত চরাচর
আমাকে একবারও কেউ কাছে ডাকেনি
কানের কাছে ফিসফিস করে জানায়নি বিরহতপ্ত মৃতের খবর
তবুও আমি বুঝতে পারি ঘটেছে এমন কিছু যা ছিল অভাবিত সকলের
দেখতে পাচ্ছি ফাগুনের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে বিচ্ছিরি পোড়া গন্ধ
বৈশাখে শুকিয়ে গেছে সমস্ত সমুদ্র সৈকত
আর তৃষ্ণার্ত কাক পানি ভেবে খুঁচিয়ে চলেছে পিচ ঢালা মরিচীকা পথ

আমাকে কেউ বাধা দেয়নি
দালানের প্রহরীগুলো মাথা নিচু করে খুলে দিয়েছে প্রবেশদ্বার
আমি ঘরে ঘরে খুঁজে ফিরেছি পোঁড়া গন্ধের উৎস
অথচ পেয়েছি শুধু সাজানো আসবাব

আমাকে কেউ দেখিয়ে দেয়নি সঠিক পথ
বহুগামী পথচারীরাও থেকেছে নিরুত্তর
তবুও আমি ছুটেছি গুমট শব্দের পিছে
আর একে একে শেষ হয়ে গেছে আঁকাবাঁকা পথের মোড়

আমাকে কেউ বলে দেয়নি
তবুও বুঝতে পারি এখানে সবার বুকে শুধু শোকের মাতম
পুড়ে চলেছে জমে ওঠা শেকড়গুলো সব
মেঘেদের হাহাকার মাদলে শুরু হয়ে গেছে পোঁড়া গন্ধের ক্ষণ

অথচ আমাকে কেউ জানায়নি
কেন শব্দগন্ধগুলো নগরে বন্দরে ক্রমাগত দিচ্ছে হানা
কেন সতর্ক ঘন্টিটা থামছে না কিছুতেই, বেজে চলেছে নিরন্তর একটানা

আমাকে কেউ স্পর্শ করেনি
আমাকে কেউ আঘাতও করেনি
অথচ রয়ে গেছে দূরে
যেন ছায়ালীন হয়ে ছুঁয়ে আছে কেউ
আসলে রয়েছে সরে

অথচ সতর্ক ঘন্টিটা বেজে চলেছে বুকের ভেতরে খুব
বাতাসে মিশে গেছে ছায়াগুলো সব
অথচ চারপাশ নিশ্চুপ
এরপরও আমাকে কেউ বলে দেয়নি আমি এখানে কেন
শুধু দাঁড়িয়ে আছি মৃত শহরে
একাকী নির্বোধ যেন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×