এরপর এক ভোর রাতে আমরা সেন্টমার্টিন গেলাম
জলজ পরীদের পিছল করা পথে হাঁটতে হাঁটত
দল থেকে দূরে. খুব দূরে সরে গেলাম
ওখানে তখন বিকেলের আভা
খরস্রোত প্রবালের প্রান্ত দিয়ে
কেটে যেতে থাকল
আমাদের সকল অভিমান
আর আমরা লেপ্টে গেলাম
পরস্পরের বুকের ভিতরে
কত কথা,
কত না বলা কথা
চাবুকের মত
আমাদের পিঠে এঁকে দিল
কামজ উল্কি
চীরকালের মতন
এরপর তুমি হারিয়ে গেলে
আমি তোমার ফেলে যাওয়া ব্যাকপ্যাকের
গন্ধ শুঁকে শুঁকে
হেঁটে চললাম
তোমাকে খুঁজতে শুরু করলাম
এরপর আমার ঘুম ভেঙ্গে গেল
আর ঠিক এই মুহূর্তে তুমি শুয়ে আছ
অসমাপ্ত গল্পের
বাস্তব সমাধানের পাশে
এই ভোর পাঁচটায়
আমার চারপাশে এখন আজানের ধ্বনি
তুমি জানবে কি প্রিয়া
আমার সমস্ত স্বপ্নীল চিৎকার
শুধু তোমার দিকেই যায়
আমার সমস্ত গুমোট শীত
শুধু তোমার দিকেই যায়
আমার সমস্ত গোপন বর্ষা
শুধু তোমার দিকেই যায়
আমার সমস্ত স্বাধীন নি:শ্বাস’
শুধু তোমার দিকেই যায়
আমার সমস্ত অভিসার
শুধু তোমার দিকেই যায়
..............................
.....................................
.........................................
.............................................
(এই মুহুর্তে লিখলাম। একজন প্রেমিকাকে স্বপ্নে দেখে ঘুম ভেঙ্গে গেল।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

