somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাস, ঘাম পর্ব ২

১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার রাস্তায় মফস্মলের স্বাদ ছন্নছাড়া প্রজাপতির মত খেলা করে, উড়ে বেড়ায়, একে ধরা যায়না ছোঁয়াও যায় না। যতটুকু যায় তা এক ঐন্দ্রজালিক স্পর্শের মত, মনে হয় খুব কাছের গ্রাম যেন, ইচ্ছে করলেই হয়ে আসা যায় যদিও ভেতরে ভেতরে দূরত্ব আর সীমানার প্রাচীরটা ঠিকঠাক রাখার জন্য মরিয়া তাগিদটাও জানান দিতে থাকে। কিছুতেই অগ্রাহ্য করা যায় না, অগ্রাহ্যে কি যেন হারানোর ভয় থাকে, হয়ত মহানগরীর সাথে সর্ম্পক চ্যুতির ভয়, পিছিয়ে যাবার ভয়। দিনাজপুরের মানুষ বাগেরহাটের মানুষের সাথে কথা বলে মফস্মলকে পায়, খানিক উপভোগ করে, আবার নগরের হয়ে যায়। হয়ে যেতে হয়।

আমাদের ভ্রমণ পিয়াসী যাত্রী সবকিছু গোছগাছ করতে যেয়ে সারাদিন এতটাই মগ্ন ছিলেন যে বাসস্টপেজে বিশ্রাম নিতে থাকা রাঙ্গামাটির তরুনীটি যে তার দিকে কিছুটা সদয় মনোযোগ দিয়েছিলেন সেটা তিনি সতর্কতার সাথে এড়িয়ে গিয়েছিলেন। তিনি যখন অন্য বাসে করে তার আগেই রওয়ানা দিয়ে দিলেন তাতে স্বাভাবিক মনক্ষুন্নতার যে পরিমাণটুকু অনুমেয় ছিল সেটি তাকে গ্রাস করলো না। হয়ত মফস্বলে থাকলে তিনি এতটা নির্বিকার থাকতে পারতেন না। নির্বিকারতা যে সময় আর শক্তিটুকু বাঁচায়, মফস্মলে থাকলে সেটা বাঁচানোর প্রয়োজন দেখা দিত না। ফলে ডান দিকের একজোড়া সিটে বসা ভদ্রলোক যখন তার সাথে কুশল বিনিময় করে আলাপ বাড়াতে চাইলেন; তখনো আমাদের যাত্রী ভদ্রলোকের কন্ঠে বাঙালী বাঙালী ঐক্য আর প্রথমবার পার্বত্য অঞ্চলে যাবার উদ্বেগটুকু কেবল টের পেলেন। কিছু প্রাথমিক তথ্য বিনিময় ছাড়া আলাপ আর আলাপী ঢঙএ অগ্রসর হল না। চারপাশে অসংখ্য নতুন মুখ, পাহাড়ী বাঙালী সর্ম্পকের দোলাচাল, ইত্যাদি সবকিছু মিলিয়ে তার কেবলি মনে হতে থাকলো, সে বোধহয় নতুন একটা দেশে যাচ্ছে এবং সেই দেশে যাবার পর্যাপ্ত প্রস্তুতি তার নেই।

চেয়ারকোচের চেয়ারগুলো কেবল ঘুমানোর জন্য ঠিক করা ছিল, আর তাতেই আঁটোসাঁটো ভাবে বসেশুয়ে লাগেজ কম্পার্টমেন্টে পাঁচ বছরে আগে কেনা লালচেকমলা ট্রাভেলার্স ব্যাগের কথা ভাবতে ভাবতে তার কেবলি মনে হতে লাগল, “আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে”। কিসের জন্য প্রস্তুতি সেটি সর্ম্পকে পুরোপুরি পরিষ্কার ধারণা না থাকার কারণে বিষয়টা ক্রমশ আরো ক্লন্তিকর হয়ে উঠল। সাধারনত এই ক্লান্তি মানুষকে ঘুমানো থেকে বিরত রাখে, কিন্তু যাত্রার প্রস্তুতির ক্লান্তিতে আমাদের যাত্রী কখন যে ঘুমিয়ে পড়ল তা তার মনে রইলো না। হয়ত জীবদ্দশায় সে কোনদিনও এই স্মৃতি উদ্ধার করতে সক্ষম হবে না। বাস তখন যাত্রাবাড়ী ছাড়িয়ে কাঁচপুর ব্রীজের দিকে এগুতে শুরু করেছে।

আমাদের যাত্রীর ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে তার সর্ম্পকে আরো কিছু কথা জেনে নেয়া যাক। আমাদের যাত্রী সদ্য চাকুরীজাত এনজিও কর্মী। বিদেশী সংস্থায় কাজের সুবাদে গত কয়েক মাসে জীবনের প্রথম একটানা দীর্ঘ ভ্রমণগুলো তিনি করে চলেছেন। এমনিতে তিনি ভ্রমণ করতে ভালোও বাসেন। কিন্তু এটাতে পেট ও জীবিকার আবশ্যিক দায়বদ্ধতার কথাটাও উল্লেখ করা জরুরী, কেননা বিশের শেষ দিকে বয়স নিয়ে ঠিক এনজিও কর্মী তিনি হতে চাননি। বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান পড়াতে চেয়েছিলেন। যদিও এটা নিয়ে তার খুব ক্ষোভ বিক্ষোভ নেই, ভবিষ্যতের কোন সম্ভাবনাকে নাকচ করার পক্ষপাতি তিনি নন। জীবনে পেশার গুরুত্ব সামাজমনস্তাত্বিকভাবে উপলব্ধি করেন বলে,(এটা নৃবিজ্ঞানে পড়ার ফলাফল বলা যায়) সতর্কভাবে এনজিও না হয়ে ওঠার চেষ্টা জারি রাখছেন এখনো। যদিও প্রায়শই এই চেষ্টাকেও তার হাস্যকর মনে হয়।

এই ভ্রমণটিতে প্রথমত তিনি নিজেই নিজের সঙ্গী হতে চেয়েছিলেন এবং এরপর ঠিক বিপরীতভাবে জনে জনে প্রস্তাব দিয়ে বেড়িয়েছিলেন। ঠিক যেদিন তিনি অধৈর্য্য হয়ে নিজেই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন বা আরো ভালো হয় নেবার চেষ্টা করেন; সেদিন লোকাল বাসে অফিস যেতে যেতে কি মনে করে কাছের এক বন্ধু প্রতীম ছোটভাইকে সঙ্গী হবার প্রস্তাব দেন। সম্ভবত ভেতরে ভেতরে তিনি খুব সতর্ক হিসেবি মানুষ, নিরাপত্তা, সঙ্গী প্রভৃতির একটা সফল মিশেল দেবার চেষ্টা তিনি সহজাতভাবেই করতে থাকেন। বন্ধু প্রতীম ছোটভাইটি তার এই প্রস্তাবে সানন্দে রাজীও হন। এবং অতিউৎসাহী হয়ে বিশ্ববিদ্যালয়ের তার বন্ধুদের এবং যাত্রীর সহপাঠী ছিলেন এমন বন্ধুকেও আন্তরিকভাবে এই বার্তা ছড়িয়ে দেন।

আমাদের ভ্রমণকারীর সহপাঠী বন্ধুটি ভ্রমণের খবর পেয়ে যাত্রার দিন একদিন পেছানোর জন্য অনেক অনুনয় করেন এবং বলেন যে ভ্রমণের তারিখ একদিন পরে হলেই কেবল তিনি সঙ্গী হতে পারবেন। কিছুক্ষণ ভাবনাচিন্তা করে আমাদের ভ্রমণকারী রাজিও হন এবং এদের সকলের যাবার সম্ভাবনা বিচার করে অফিস সামলে নিজের ও বন্ধুপ্রতীম ছোট ভাইটির জন্য টিকিট কেটে রাখেন এবং বাকীদের জন্য টিকিট বুক করে রাখেন। কিন্তু কিছুক্ষণ পর সহপাঠী বন্ধুটি তাকে জানায় যে, সে যে আসলে যেতে চাইছিল সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। সম্ভবত সে এই ভ্রমণের জন্য শারীরিকভাবে উপযুক্ত নয়। থিসিসের কাজ শেষ করে সে অনেক ক্লান্ত, তার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আমাদের ভ্রমণকারী সহপাঠীর অনুনয় পরবর্তী আকষ্মিক সিদ্ধান্ত বদলকে ঠিক মেনে নিতে পারেন না এবং তার চাকুরীজাত পেশাদ্বারী ক্রোধের শিকার হন বন্ধুপ্রতীম ছোট ভাইটি, যেটাকে আমাদের ভ্রমণকারীর তরফ থেকে ঠিক পেশাদারী বলা যায় না। বন্ধুপ্রতীম ছোট ভাইটি গোষ্মা করে, অভিমান করে। সেটা অসহায় কষ্টের রূপ নেয় যখন তার বন্ধুরা ভ্রমণের জন্য প্রয়োজনীয় অর্থ ও উৎসাহ তখন পর্যন্ত যোগাড় করে উঠতে পারেনা। ফলাফল, আমাদের ভ্রমণকারী একাই অত্যন্ত অপেশাদারী ভঙ্গিতে বাসে ঘুমাতে ঘুমাতে বান্দরবানের উদ্দেশ্যে ছুটে চলেছেন এবং তার ঠিক পাশের সিটে যাত্রী না থাকায় তিনি নির্বিঘ্নে দুটো সিটই দখল করে রেখেছেন। আর ঠিক তার পেছনের সিটে গেড়ুয়া পড়া মাথা ন্যাড়া বৌদ্ধ বালক সমানতালে কেশে চলেছেন।

অন্ত:কথন: এই অংশে কোন ছবি থাকলো না। লিখতে যেয়ে প্রতিবারই মনে হচ্ছিল ছবি গল্পের আগে চলে যাচ্ছে বা গল্পের পরে। এই দুটোর মধ্যে ভারসাম্য আনা দরকার। পাঠকত্বের উপর এটা একটা চাপ নিশ্চয়ই। কিন্তু যেহেতু আগেই বলেছি এটি পাঠক সমেত একটি জার্নি, সেহেতু ছবি বিনোদন সবসময় উপস্থিত নাও থাকতে পারে। আমারে ক্ষমাঘেন্না কইরা মাফ দিয়া গল্প পইড়েন তখন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×