আমি ঠিক ১ঘন্টা ৩০ মিনিট আগে ফেইসবুকে যখন এই স্ট্যাটাসটা লিখছি তখন ভাবতেই পারিনি সামনে কি ঘটতে যাচ্ছে। আমি লিখছিলাম, " Good Morning, Just lost my mobile on my way back from Indoor Stadium. So I am out of reach on my old number. শুভ সকাল, আজ সকালে ইনডোর স্টেডিয়াম থেকে ফেরার পথে আমার মোবাইলখানা ট্র্যাকিং স্যুটের পকেট থেকে পিছলে পড়ে গেছে, তাই পুরাতন নাম্বারে আমাকে পাওয়া আর সম্ভব নয়।"
মোবাইল হারিয়ে আমার তো মাথাখারাপ অবস্থা; শুধু মোবাইল নয়, মোবাইলের ডাটাগুলো আরো জরুরী। কি করি, কি করি ভাবতে ভাবতে ফোন দিলাম নিজের নাম্বারে...প্রথম কয়েকবার বন্ধ পেলেও, পরে দেখলাম খোলা। হালিম নামে একজন আমাকে জানালেন রিও গার্মেন্টস এর সামনে আসতে। আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না। অবশেষে যখন জানলাম মোবাইলটা সত্যি আছে, তখন অবাক হলাম ভীষণ। বাইকে করে ফেরার পথে আমার মোবাইলটা পিছলে পড়ে যায়। আর সেটা পেয়ে যান "ইউনুস আলী", যিনি রিও গার্মেন্টস এ কর্মরত (ছবির ঠিক মাঝখানে নীল ড্রেস পড়া ব্যক্তিরা ডানে)। কিন্তু মোবাইল পেয়ে সেটাকে রক্ষা করা সহজ হয়নি। এলাকার বখাটে কিছু ছেলে তার কাছ থেকে সেটটা কেড়ে নিতে চায়। কিন্তু ইউনুস আশংকা করে যে এই সেট ওদের কাছে গেলে আর ফেরত আসবে না। সে এই সেট নিয়ে চলে যায় ফ্লোর ম্যানেজারের কাছে এবং তার জিম্মায় রেখে দেয়। আমি ফ্লোর ম্যানেজারের কাছে সেটের মালিকানার প্রমাণ দিয়ে সেটটা নেই। এবং উপরুন্তু চায়ের দাওয়াত পাই। যে দিনটা শুরু হয়েছিল একটা বিষণ্ন বিরক্তি নিয়ে সেটা বদলে গেলে কিছু মানুষের অনন্য সততায়। তাই ৩০ মিনিট পরে আমার স্ট্যাটাসে লিখছি, " শুভ সকাল. অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ, তোমার সততায় আর মমত্বে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে। বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।" স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




