জেগে আছি বলে দেখছি পাখিফুলজলকণাজুঁই
দেখছি কি?
এই যে ছুঁয়ে যাচ্ছি
এলসিডির পর্দাটা
আলাদাপৃথকঅন্যঅপর
কাছেনিকটস্পর্শনিবিড়ক্লিকক্লিক
আমি তো ঘুমিয়ে আছি মাটি
তোমার কাদায়
শুধু
জানিতুমিছিলে
অথবা আছোএখনএইমূহুর্তেএইমাত্রএখনি
তোমার পিঠেকাঁধেচুলে ভেজা কণাজল
মুখসম্মুখচোখকালোগভীরভ্রুচাহনিহাসি
উজ্জ্বলঘোলাখোলাধোঁয়াকুয়াশাকান্না
চিৎকার চিৎকার অনেক অনেক রাত
ধনুষ্টংকার
বেঁকেবেঁকেবিছানায়চাদরেমুচড়েভাঁজেগোঙ্গানীতে
কন্ঠনালীগলাভর্তিবালিশুশ্কশক্তকাঠ
জংধরা পেরেক ঠুকঠুক
হাতুড়িশাবলগাঁইতিদিয়ে ঢুকে যাওয়া
গরমলালগনগনে তোমার গন্ধস্মৃতিসহবাস
মাংস পুড়েপুড়ে ঢুকে যাচ্ছে
এখনো
বন্ধরন্ধ্রকানইন্দ্রিয়কোষত্বকচুলনখ
কেন?
বল
কেন?
জেগেআছিদেখছিসব
আমিতো কাদায়আঠায়কান্নায় আটকে
নিঃশ্বাসহীন অঘ্রাণ প্রোকোষ্ঠেঘরে
সাজাচ্ছি জীবনকৃষ্ণচূড়াদোলনগোলাপ
তুমি
তো
দগদগে লাশের মত
বিকটপূতিগন্ধবোটকাবমি
হয়ে
আটকে আছো
বনানী ১১ নাম্বার ব্রীজে।
কেন?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



