
চোখ বন্ধ করে একটানা ডুব
আর বুদ্বুদের মত একটানা অনেক নিঃশ্বাস
ধইরা রাখলে
সে আসে
বা তারা আসে বললেও ভুল হবেনা বেশি
কী তারা?
তারা ছায়া চিত্র, আবার চিত্রের মধ্যে অনুভূতি,
আবার অনুভূতির মধ্যে চিন্তা, আবার চিন্তার মধ্যে স্পর্শ
স্পর্শ প্রসঙ্গে মনে হইল
বুকে হাত দেয়া স্পর্শ আমার সাধারণত বেশি মনে থাকে
কে বা কাহারা আমার বুকে কিংবা আমি তাদের বুকে হাত রাখছিল/লাম
এইটা একটা তীব্র অনুভূতি
মানে অপেক্ষাকৃত
তীব্রতাও তো মানুষের মতই পক্ষপাতি
ঘুষের উপ্রে চলে
বা ক্ষুধার উপ্রে
মানুষের কোনকিছুই যেমন ফেয়ার না
ফেয়ারও একটা অনুভূতি কিংবা বোধ
সারাক্ষণ পতপত করতাছে
আর হ্যাংলা পোলাটার ফোলা প্যান্টের মত সেইটাও খুইলা যাইতেছে
এই যেমন বিগত কয়েকটা দিন ধইরা
কফির মগে কালা কালা দাগ পইরা আছে
ঐখানে হাত যাইতাছেনা
পরিষ্কারও হইতাছে না
ধুর বাল
আমার আবার পরিষ্কার মগে কফি খাওয়া পুরানা অভ্যাস
বাসার সবগুলা মগে একই রকম তলানি
ধুর বাল।
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা
জাপান
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



